সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ঘরের মাঠে নেই সামি, ইডেনের হৃদয় ভাঙলেন সূর্য, দীর্ঘ হল অপেক্ষা

KM | ২২ জানুয়ারী ২০২৫ ০০ : ০৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সের হৃদয় ভাঙলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই সঙ্গে কলকাতারও।

ভারত ও ইংল্যান্ড এই শহরে পা রাখার পর থেকেই সবাই একপ্রকার ধরেই নিয়েছিলেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সামির প্রত্যাবর্তন ঘটবে দেশের জার্সিতে। দীর্ঘ অপেক্ষার অবসান হবে। 

কিন্তু বুধবার ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টির বল গড়ানোর আগেই আকাশ ভেঙে পড়ার অবস্থা ইডেনে। টসের আগে ক্যামেরার সামনে শুধুই সামি আর সামি। বোলিংয়ের ফুটমার্ক মাপছেন সামি, তিনি হাঁটছেন, তিনি গা ঘামাচ্ছেন--ইডেনে সামি যেখানে ক্যামেরাও সেখানে। তাঁর ফিরে আসার লড়াই দেখানো হচ্ছিল সম্প্রচার চ্যানেলে। তাঁর সাক্ষাৎকার। তাঁর লড়াইয়ের আখ্যান তুলে ধরা হচ্ছিল। কিন্তু টস করতে যাওয়ার সময়ে প্রত্যাশার ফানুসটা চুপসে গেল। সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, তাঁর প্রথম একাদশে জায়গা হয়নি ঘরের ছেলে মহম্মদ সামির। 

প্রথমটায় বিশ্বাস হচ্ছিল না ধারাভাষ্যকারদের। বিশ্বাস কি করতে পেরেছিলেন স্বয়ং রবি শাস্ত্রীও। সূর্য বললেন, ''টস জিতে আমরা প্রথমে বল করব। কারণ শিশির সমস্যা।'' 

শাস্ত্রী প্রথম একাদশ জানতে চাইলে সূর্য বললেন, ''আমরা আমাদের শক্তি অনুযায়ী এগোব। প্রথম একাদশে রাখা হয়নি সামি, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানাকে।'' 

দিন কয়েক ধরে সামি সব আলো কেড়ে নিয়েছিলেন। তিনি আগে বলেছিলেন, জাতীয় দলের জার্সিতে ফেরার জন্য খিদে থাকতে হবে। তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকি বলেছিলেন, ''অস্ট্রেলিয়ায় কোনও অবদান রাখতে না পারায় কাঁদত সামি। অস্ফুটে বলত, আমি যদি থাকতাম, তাহলে দেশের জন্য কিছু করতে পারতাম।''

সেই সামিকেই প্রথম একাদশে রাখা হল না। টি-টোয়েন্টি ফরম্যাটে তো করতে হবে মাত্র চার ওভার। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে নাগাড়ে বল করে গিয়েছেন সামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছেন, খেলেছেন বিজয় হাজারে ট্রফি। ইডেনে কি চার ওভার করতে পারতেন না? 

ধারাভাষ্যকাররা কোনও কারণ খুঁজে পাননি। তাঁরা বলছিলেন, ''একমাত্র অধিনায়কই আসল কারণটা বলতে পারবেন।'' সূর্য নিজেও বরফ গলাননি। সাদা বল হাতে সামিকে বল করতে দেখতে চেয়েছিল ইডেন। তাঁর নামে জয়ধ্বনি দেওয়ার জন্য তৈরি ছিল নন্দনকানন। সামি নেই প্রথম একাদশে, অনেকটাই যেন উৎসাহ কমল ক্রিকেটভক্তদের। বঙ্গপেসার ঘরের মাঠেই ব্রাত্য থেকে গেলেন। 

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে শেষ বার বল করতে  দেখা গিয়েছিল সামিকে। এদিনও প্রত্যাবর্তন না হওয়ায় আরও দীর্ঘায়িত হল সামির ফেরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া