শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Veteran bollywood actor Zeenat Aman has near death experience after choking on medicine

বিনোদন | মৃত্যুকে প্রায় ছুঁয়ে ফিরলেন জিনত আমন! ফাঁকা ফ্ল্যাটে কী এমন হয়েছিল তাঁর সঙ্গে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ০০ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  মৃত্যুকে প্রায় ছুঁয়ে ফিরে এলেন জিনত আমন। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সে কথা।  সোমবার রাতে ঘুমোতে যাওয়ার আগে রক্তচাপ নিয়ন্ত্রণের একটি ওষুধ খেতে গিয়ে সেটি তাঁর গলায় আটকে যায়। শ্বাসনালিতে ওষুধটি চলে যাওয়ায় দম বন্ধ হয়ে আসছিল। একেবারেই শ্বাস নিতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকদের ফোনও ব্যস্ত ছিল। বাড়িতে ছিল স্রেফ তাঁর পোষ্যরা। অবশেষে কোনও মতে সেই পরিস্থিতি থেকে তাঁকে তাঁর পুত্র উদ্ধার করেন।


সমাজমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, “এমন ভাবে ওষুধটা আটকে গিয়েছিল, আমি গিলতেও পারছিলাম না, আবার উগরে দিতেও পারছিলাম না। কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। অনবরত জল পান করতে থাকি। গ্লাস খালি হয়ে যায়। কিন্তু ওষুধটা গলাতেই আটকে ছিল। পরে ধীরে ধীরে তা নিজেই গলে যায়। আমার ফোন পেয়ে সব কাজ ফেলে ছুটে এসেছিল ছেলে। চিকিৎসকের কাছেও গিয়েছিল আমাকে। তিনিও ওষুধ গলে যাওয়ার কথা বলেছিলেন, তবে তারপরেও কয়েক ঘন্টা ধরে আমি অল্প অল্প করে গরম জলে চুমুক দিয়ে গিয়েছিলাম।” 

 

 

 

 

এই ঘটনা থেকে জিনতের উপলব্ধি, “এমন অনেক ঘটনা-ই আমাদের জীবনে ঘটে, যেখানে আমাদের বেশি প্রতিক্রিয়া দেওয়া  উচিত নয়,বরং ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়।” তাই সকলে উদ্দেশ্যে অভিনেত্রীর পরামর্শ, এই ধরনের ঘটনায় পড়লে কেউ যেন ধৈর্য না হারান। না হলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া