সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

BCCI has officially confirmed That BCCI will adhere to ICC guidelines

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে থাকবে পাকিস্তানের নাম? বিসিসিআই জানিয়ে দিল সিদ্ধান্ত, কী বলল বোর্ড?

KM | ২২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন আইসিসি-র সব নিয়ম মেনে চলবে বিসিসিআই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার জার্সিতে লেখা থাকবে পাকিস্তান শব্দ। এদিকে আগে খবর ছড়িয়েছিল, জার্সিতে পাকিস্তান শব্দটি লিখতে চাইছে না ভারত। তা নিয়েই যত জল্পনা, যত বিতর্ক। কিন্তু বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পরে আর কোনও বিতর্ক রইল না। 

ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার পরে টুর্নামেন্টের লোগো হিসেবে পাকিস্তানের নাম ভারতীয় দলের কিটস এবং জার্সিতে রাখা নিয়ে শুরু হয় বিতর্ক। শোনা যায়, নিজেদের ম্যাচ দুবাইয়ে খেলায় পাকিস্তানের লোগো রাখতে চায়নি বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে কড়া বার্তা দিল আইসিসি। বিসিসিআইয়ের এই কারণ মানতে চায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্টের প্রধান আয়োজক হিসেবে পাকিস্তানের নাম তাঁদের জার্সি এবং কিটসে রাখতে হবে।

আইসিসির এক কর্তা বলেন, 'টুর্নামেন্টের লোগো জার্সিতে রাখা প্রত্যেক দলের কর্তব্য। সব দলকে এই নিয়ম মানতে হবে।' অ্যাপেক্স বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতীয় দলের কিটসে পাকিস্তানের নাম সহ চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো না থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলা যেখানেই হোক না কেন আয়োজক দেশের নাম এবং লোগো জার্সিতে থাকা বাধ্যতামূলক। মঙ্গলবার একটি রিপোর্টে জানা যায়, দলের জার্সিতে পাকিস্তানের নাম লেখার বিষয়ে আগ্রহী নয় বিসিসিআই। কিন্তু পাকিস্তান বোর্ডের কাছে তেমন কোনও খবর ছিল না।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায়। শেষপর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে ভবিষ্যতে আইসিসি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে খেসারত দিতে হবে ভারতীয় বোর্ডকে। টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠান হবে পাকিস্তানে। সেখানে রোহিত শর্মার যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বোর্ড তাঁকে বর্ডার পার করার অনুমতি দেবে কিনা এখনও জানা যায়নি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া