সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | স্ত্রীর সঙ্গে থাকেন না এক বছরের বেশি সময়, বিবাহ বিচ্ছেদের দিকেই কি এগোচ্ছেন ধোনির বিশ্বজয়ী দলের তারকা?

KM | ২২ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রথম বল হোক বা নার্ভাস নাইন্টি, বেপরোয়া শট খেলতে দ্বিধাবোধ করতেন না বীরেন্দ্র শেহবাগ। 

তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে রয়েছে কত গল্প, তার ইয়ত্তা নেই। সেই বীরু অর্থাৎ বীরেন্দ্র শেহবাগকে নিয়ে শোনা যাচ্ছে অন্য এক গল্প। 

শেহবাগ ও তাঁর স্ত্রী আরতির সম্পর্ক কি ভেঙে গিয়েছে? বিবাহ বিচ্ছেদের দিকে কি এগোচ্ছেন তাঁরা? 

২০০৪ সালে শেহবাগের সঙ্গে বিয়ে হয়েছিল আরতির। সেই বিয়েই নাকি ভাঙতে বসেছে। একটি ওয়েবসাইটের খবর এমনই। সেই প্রতিবেদন অনুযায়ী, দু'জনে প্রায় এক বছরের বেশি সময় আলাদা রয়েছেন। 

পরিবার নিয়ে ছবি শেহবাগ পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। নিজের পরিবারকে মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখেন। ২০২৪ সালের দিওয়ালির সময়ে মা ও বড় ছেলে আর্যবীরকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন বীরু। কিন্তু সেই ছবিতে ছিলেন না বীরুর স্ত্রী আরতি ও ছোট ছেলে বেদান্ত। 

সেই ছবি দেখার পরে অনেক ভক্তের মনে সন্দেহ দানা বাঁধে। তবে কি আরতি ও শেহবাগ একসঙ্গে থাকেন না? প্রতিবেদন অনুযায়ী, বীরেন্দ্র শেহবাগ তাঁর স্ত্রীকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। তাঁরা দু'জন প্রায় এক বছরের বেশি সময় ধরে আলাদা রয়েছেন। এক ছেলে রয়েছে শেহবাগের সঙ্গে। আরতির সঙ্গে রয়েছে আরেক ছেলে। অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবুও যে খবর বেরিয়ে আসছে, তাতে একসময়ের তারকা ওপেনারের সঙ্গে দূরত্ব বেড়েছে আরতির বলেই মনে করা হচ্ছে।  তাঁরা কি বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন? অনেক প্রশ্নের জন্ম দিয়ে যাচ্ছে, শেহবাগ ও আরতির সম্পর্ক। যদিও দু'জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া