শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How a cup of tea and a plate of bhurji pav helped police to find saif ali khan s attacker

বিনোদন | ৬ টাকার চা ও এক প্লেট ভুরজি পাও-ই কাল হল সইফের হামলাকারীর! জেনে নিন টানটান সেই ঘটনা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সইফ কাণ্ডে অভিযুক্ত সম্পর্কে একের পর এক উঠে আসছে নিত্যনতুন তথ্য। অভিযুক্তকে রবিবার-ই গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মুম্বই পুলিশ তার নাগাল পেয়েছিল। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি। নাম, মোহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তদন্তের মুখে অভিযুক্ত শেহজাদ জানিয়েছে সে বাংলাদেশের জেলা এবং জাতীয় স্তরের কুস্তিগির ছিল! বাংলাদেশে থাকাকালীন কম ওজনের ক্যাটিগরিতে কুস্তি লড়ত সে। জেলা ও জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল সে। পুলিশের ধারণা, কুস্তির অভিজ্ঞতা থাকার কারণেই সইফকে সহজে কাবু করতে পেরেছিল অভিযুক্ত। 

 

মুম্বইয়ের থানে অঞ্চলের কাসারবাদালি থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। সইফের বান্দ্রার বাড়ি থেকে ওই জায়গাটির দূরত্ব প্রায় ৩৫ কিমি। এক শ্রমিক ঠিকাদারের মারফৎ খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে। থানের একটি জঙ্গুলে অঞ্চলে শ্রমিকদের বসতিতে হানা দেয়। পুলিশ এসেছে শুনেই ওই জঙ্গলে গা ঢাকা দেয় অভিযুক্ত। প্রায় ৭ঘন্টা লুকোচুরির পর পুলিশের নাগালে আসে অভিযুক্ত। এবার জানা গেল ওই ঠিকাদারের মারফত খবর পেয়ে শরিফুল কোথায় থাকতে পারে, তার ঠিকঠাক খোঁজ পেল কী করে পুলিশ? জানা গিয়েছে পুলিশকে সাহায্য করেছে এক কাপ চা এবং ভুরজি-পাও। কীভাবে? 

 

 

পুলিশ সূত্রে খবর, ওরলি অঞ্চলের একটি দোকান থেকে ৬ টাকা দিয়ে এক কাপ চা কিনে খেয়েছিল শরিফুল। খুচরো না থাকায় ফোনের একটি অ্যাপের সাহায্যে সেই বিল মিটিয়েছিল সে। এরপর আরও একটি দোকান থেকে এক প্লেট ভুরজি-পাও খেয়েছিল সে। বিল হয় ৬০টাকা। সেক্ষেত্রেও ওই দাম সে চুকিয়েছিল তার ফোনের ওই অ্যাপ থেকেই। যেহেতু মুম্বই পুলিশের কাছে শরিফুলের ফোন নম্বর ছিল, এবং সেই নম্বর থেকেই যেহেতু বিল মেটানো হয়েছিল খাবারের দোকানে, তা দেখেই ট্রেস করে পুলিশ এবং বুঝে যায় কোথায় আছে সইফের হামলাকারী।

 

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সইফ আলি খান। মঙ্গলবার বেলা ১১টার কিছু পরেই হাসপাতালে পৌঁছে যান শর্মিলা ঠাকুর। তার পর আসেন করিনা কাপুর খান। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে বের করিয়ে  বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া