সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পাকিস্তানে যাবেন না রোহিত শর্মা, অধিনায়কদের অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তনের দাবি বিসিসিআইয়ের

Sampurna Chakraborty | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : আবার দুই বোর্ডের মধ্যে সংঘর্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামার নয়। পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানো নিয়ে শুরু। তারপর জার্সি এবং কিটসে আয়োজক দেশের নাম না রাখা নতুন বিতর্ক সৃষ্টি করে। এবার আরও একটি বিষয় নিয়ে দুই বোর্ডের মধ্যে ঝামেলার সূত্রপাত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে অধিনায়কদের নিয়ে দুটো ইভেন্ট হওয়ার কথা। অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের পর রয়েছে ফটোশুট। এবার সেই অনুষ্ঠানে রোহিত শর্মাকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি বিসিসিআই। ভারত অধিনায়ককে পাকিস্তানে পাঠাতে চাইছে না বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আইসিসিকে দুটো অনুষ্ঠানই দুবাইয়ে করার আবেদন জানিয়েছে বিসিসিআই। যাতে রোহিত উপস্থিত থাকতে পারে। যা শুনে প্রচন্ড ক্ষিপ্ত পিসিবির কর্তারা। একটি সূত্র জানান, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রেখে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে রাখা হয়েছে। সুতরাং এগুলো ছোটখাটো সমস্যা।' 

অর্থাৎ, একটি বিতর্ক শেষ হওয়ার আগেই আরেক বিতর্কের সূত্রপাত। গতকাল থেকে একটি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। টুর্নামেন্টের লোগো হিসেবে পাকিস্তানের নাম ভারতীয় দলের কিটস এবং জার্সিতে রাখা হয়নি। নিজেদের ম্যাচ দুবাইয়ে খেলায় পাকিস্তানের লোগো রাখতে চায়নি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে আইসিসি। জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্টের প্রধান আয়োজক হিসেবে পাকিস্তানের নাম তাঁদের জার্সি এবং কিটসে রাখতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, 'বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি আনছে। যা খেলাটার জন্য ঠিক নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানে ওদের অধিনায়ককে পাঠাতে চাইছে না। আবার শোনা যাচ্ছে, ভারতের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম ছাপাতে চাইছে না। আশা করছি, আইসিসি এটা হতে দেবে না।' একাধিক ইস্যু নিয়ে সংঘর্ষে দুই বোর্ড। প্রসঙ্গত, ২০২১ টি-২০ বিশ্বকাপ আরব আমিরশাহিতে হলেও, পাকিস্তানের জার্সিতে আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ছিল। আইসিসির হুঁশিয়ারির পর বিসিসিআই কী করে সেটাই দেখার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া