রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত বছরের শেষভাগ থেকেই খবরের শিরোনামে ছিল 'পুষ্পা ২'। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছিল আল্লু অর্জুনের এই ছবি। সম্প্রতি, ২১ মিনিটের দৃশ্য জুড়ে ফের একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। ফলে দর্শক ফের নতুন করে ছুটেছেন। খবর, সব মিলিয়ে সুকুমার পরিচালিত এই ছবি ইতিমধ্যে আয় করেছে ১৮৩০ কোটি টাকা। এবার তা খতিয়ে দেখতেই আয়কর বিভাগের দল হানা দিয়েছে 'পুষ্পা ২' এর প্রযোজক নবীন ইয়েরনেনি, রবি ইয়েলমাঞ্চলির বাড়িতে। এই বিশাল আয়ের কারণে আয়কর দফতর ছবির প্রযোজক ও পরিচালককে নিয়ে তদন্ত শুরু করেছে বলেই প্রাথমিক সূত্রে খবর। বাদ যায়নি 'পুষ্পা ২' এর পরিচালক সুকুমারের বাড়ি ও অফিস-ও। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই সুকুমারের বাড়িতে ও অফিসে শুরু হয়েছে তল্লাশি। তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাগজ খুঁটিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা। বলাই বাহুল্য, এ খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, 'গেম চেঞ্জার' ছবির প্রযোজক দিল রাজুর বাড়ি এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক রামের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। দিল রাজুর স্ত্রীকে ব্যাংকে নিয়ে গিয়ে তাঁদের লকারও পরীক্ষা করা হয়েছে। তিনি অবশ্য জানিয়েছেন, এটি স্রেফ নাকি রুটিং চেকিং। যদিও এই বিষয়ে সরকারি কোনও বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা দ্য রুল’ ওরফে ‘পুষ্পা ২’। তারপর থেকে গোটা দেশের বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে অল্লু অর্জুনের বহু প্রতিক্ষীত এই ছবি। মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যেই সারা বিশ্বে ৫০০ কোটি টাকা আয় করে নিয়েছিল ‘পুষ্পা ২: দ্য রুল’। পাশাপাশি, 'পুষ্পা ২' আসার আগেই 'পুষ্পা ৩' আসার খবর এসেছিল। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা ৩'-এর প্রথম পোস্টার ভাগ করে এই সুখবর দর্শকের মধ্যে ছড়িয়ে দেন নির্মাতারা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার 'পুষ্পা ৩'-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি