শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কেউ যদি আপনাকে বলেন, ভারতে শাহরুখ খানের থেকে বেশি ভক্ত এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের, বিশ্বাস করবেন? হয়তো শুনেই হেসে উড়িয়ে দেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই কাণ্ড-ই ঘটালেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জন্নত জুবায়ের। ইনস্টাগ্রামের ফলোয়ার্সের নিরিখে শাহরুখের অনুগামী সংখ্যাকে পিছনে ফেলে দিলেন জন্নত। নিত্যদিনের নানান ঘটনা নিয়ে তৈরি তাঁর বিভিন্ন ভিডিও-ই সমাজমাধ্যমে তাঁকে জনপ্রিয় করে তুলেছে। পাশাপাশি নিজের ফলোয়ার্সদের সঙ্গে প্রায়শই অনলাইন চ্যাট সেশনে মেতে ওঠেন তিনি। ভক্তদের করা প্রশ্নে জন্নতের মজাদার সব জবাব বেশ আলোচনার বিষয় হয়ে ওঠে সমাজমাধ্যমে। বলাই বাহুল্য, এই সব ব্যাপার-ই হু হু করে বাড়াতে সাহায্য করেছে ফলোয়ার্সদের সংখ্যা। ইনস্টাগ্রামে এইমুহূর্তে শাহরুখ খানের ফলোয়ার্সের সংখ্যাটা সাড়ে চার কোটির একটু উপরে। সেখানে জন্নতের ফলোয়ার্সের সংখ্যা প্রায় পাঁচ কোটি!
প্রসঙ্গত, একজন শিশু শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন জন্নত। 'ফুলওয়া', 'টু আশিকি'র মতো শো-এ দেখা গিয়েছিল তাঁকে। অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘খতরোঁ কি খিলাড়ি'তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। চতুর্থ হয়ে নিজের যাত্রাপথ শেষ করেছিলেন জন্নত। 'লাফটার শেফস আনলিমিটেড' শো-তেও মুখ দেখিয়েছিলেন তিনি। সেখানে তাঁর মজাদার পারফরম্যান্স জিতে নিয়েছিল দর্শকমন।
সম্প্রতি, কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের তাঁর উদ্দেশ্যে করা একটি ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ‘বাদশা’ নিজে। ভিডিওর উপরে নিজস্ব কায়দায় কোল্ডপ্লে’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘ইয়েলো’র পংক্তি ভাগ করে শাহরুখ লিখেছেন, “ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার”। পোস্টের সঙ্গে ক্যাপশনে “আমার ভাই ক্রিস মার্টিন, তোমার জন্য সত্যিই নিজেকে বিশেষ মনে হচ্ছে। ঠিক যেমন তোমার গানকে মনে হয়। তোমাকে খুব ভালবাসি। তোমার গোটা দলকে আমার তরফ থেকে আলিঙ্গন। কোটি কোটি মানুষের মধ্যে তুমি সত্যিই আলাদা, বন্ধু। ভারত সত্যিই ‘কোল্ডপ্লে’-কে খুব ভালবাসে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি