শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাতে ত্রিশুল নিয়ে 'লুঙ্গি ডান্স' বনির! কী চলছে 'বানসারা'র শুটিং ফ্লোরে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: আরও একবার অ্যাকশন থ্রিলারের কাহিনি ফুটি উঠবে পরিচালক আতিউল ইসলামের আগামী ছবিতে। গল্পে ফুটে উঠবে ফোকলোর থ্রিলার।ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। এক পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন তিনি। ছবির চমক হিসাবে থাকছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছবির নাম 'বানসারা'। 


ইতিমধ্যেই  পুরুলিয়ার বহু জায়গায় শুটিং সেট তৈরি করে চলছে ছবির কাজ। ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। ছবিতে অপরাজিতাকে দেখা যাবে 'বড়োমা'র চরিত্রে। অন্যদিকে, বনির চরিত্রের নাম অজিতেশ। অন্যদিকে ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। 'বানসারা' মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের। 


দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে যায়। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। এই গ্রামের ভাল-মন্দ সবকিছু ঠিক হয় গৌরীকা দেবীর কথায়। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। বড়মার কোন সত্যি খুঁজে বের করবে সে? সামনে এল শুটিংয়ের মুহূর্ত। ছবির গানে হাতে ত্রিশুল ও লুঙ্গি পড়ে নাচতে দেখা যায় বনিকে। 

 

পরিচালক অতিউল ইসলামের কথায়, "পুজোয় মুক্তি পাবে ছবিটি। প্রতিদিন প্রায় সাতশো টেকনিশিয়ান নিয়ে শুটিং হচ্ছে। ছবিতে তিনটি গান আছে। ছবিতে অপরাজিতাদি আর বনিকে যেভাবে দেখা যাবে হলফ করে বলতে পারি, এই রকম চরিত্রে দর্শক কল্পনা করতে পারবেন না তাঁদের।"

 

প্রসঙ্গত, 'পিএম মুভিজ'-এর ব্যানারে সরফরাজ মল্লিকের প্রযোজনায় পুজোয় মুক্তি পাচ্ছে 'বানসারা'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া