শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত বছরেই ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালে ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। সেই মতো কনসার্ট করতে এদেশে এসেছে ব্রিটিশ ব্র্যান্ড 'কোল্ডপ্লে'। শনি,রবি, সোম, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পরপর ৩দিন রয়েছে 'কোল্ডপ্লে' কনসার্ট। শনিবারের পর রবিবারও সেই কনসার্টে উপচে পড়েছিল ভিড়। এদেশে কনসার্ট করতে এসে এখানকার অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন। মুম্বইবাসীকে চমকে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতেও দেখা গিয়েছিল ক্রিস মার্টিনকে। তাঁর সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁকে বলতে শোনা যায়, ‘শুভ সন্ধ্যা সবাইকে। আপ সবকা বহোত সোয়াগত হ্যায়। মুম্বই মে আ কর হমে বহত খুশি হো রহি হ্যায়।" অনুষ্ঠানে নজর কেড়েছে ক্রিসের আরও একটি বিষয়। অগুনতি ভক্তদের মধ্যে এক যুবককে ডেকে তাঁর সঙ্গে মঞ্চে গান গাইলেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়। নীহার চিটনিস নামের বেঙ্গালুরুর ওই যুবক জানিয়েছেন, তিনি একটি পরিকল্পনা ফেঁদে রেখেছিলেন, নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করে। যার ফলে তাঁকে মঞ্চে ডেকে নেওয়া ছাড়া উপায় ছিল না ক্রিসের! কী সেই গোপন রহস্য? এবার নিজেই ফাঁস করলেন নীহার ।
নীহার জানান, তিনি অনেকদিন ধরেই কোল্ডপ্লে -এর লাইভ কনসার্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয় একমনে লক্ষ্য করেছেন। তিনি দেখেছেন ক্রিস প্রায়শই কনসার্টে নিজের কোনও না কোনও ভক্তে মঞ্চে ডেকে তাঁর সঙ্গে পারফর্ম করেন। এবং ক্রিস পারফরম্যান্সের জন্য বেছে নেন 'আপ অ্যান্ড আপ', 'ম্যাজিক' এবং 'এভারগ্লো'-র মধ্যে যেকোনও একটি গান। নীহার এরপর জানান, ভারতের কনসার্টে 'এভারগ্লো' আগেই গেয়ে ফেলেছেন ক্রিস। তাই বাকি দু'টি গানের মধ্যে একটিতে কোনও ভক্তের সঙ্গে তাঁর পারফরম্যান্সের খুব সম্ভাবনা ছিল। তা হিসাব করেই একটি বড় পোস্টার নিয়ে এসেছিলেন তিনি, যাতে বড় বড় হরফে লেখা ছিল -"ক্রিস তুমি আর আমি কি একসঙ্গে ম্যাজিক গাইতে পারি?" কনসার্টের আগের রাতে স্টেডিয়ামে হাজির হয়ে গিয়েছিলেন নীহার। একেবারে মঞ্চের সামনে ঠায় দাঁড়িয়ে ছিলেন। জায়গা ছেড়ে নড়েননি একচুলও, যাতে কনসার্টের সময় ক্রিস তাঁকে একেবারে সামনে থেকে দেখতে পান। এবং তাই- হল শেষমেশ। পরিকল্পনা খেতে গেল বেঙ্গালুরুর এই ইঞ্জিনিয়রের। প্লেকার্ডটি চোখে পড়তেই মঞ্চে তাঁকে ডেকে নেন ক্রিস মার্টিন। একসঙ্গে গেয়ে ওঠেন। আর তারপর? তারপর "ম্যাজিক'!
প্রসঙ্গত, ‘কোল্ডপ্লে’র প্রধান গায়কের মুখে উঠে এসেছে শাহরুখের নাম।ভাইরাল হওয়া ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের ভিডিওয় দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠানের সময় ক্রিস বলে ওঠেন, “শাহরুখ খান ফরএভার।” সেই শুনে উন্মত্ত শ্রোতারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন 'বাদশা' নিজেও। ভিডিওর উপরে নিজস্ব কায়দায় কোল্ডপ্লে’ ব্যান্ডের জনপ্রিয় গান 'ইয়েলো'র পংক্তি ভাগ করে শাহরুখ লিখেছেন, “ক্রিস মার্টিন ফরএভার অ্যান্ড এভার”।
'কোল্ডপ্লে'র অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ-কন্যাও। সঙ্গে ছিল তাঁর ছোট ভাই আব্রাম। খান পরিবারকে সঙ্গ দিতে এসেছিল অমিতাভের নাতনি নব্যা নন্দা-ও। তাঁদের সেই সব ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সুহানা। কোনও ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ-নাতনির সঙ্গে 'টুইনিং' করে পোশাক পরেছেন তিনি। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, আব্রামকে সস্নেহে জড়িয়ে আছেন সুহানা। উল্লেখ্য, 'কোল্ডপ্লে'র অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী-ও। এই অনুষ্ঠানে হাজির হওয়া যে তাঁর কাছে স্বপ্নপূরণ সেকথাও সমাজমাধ্যমে জানিয়েছেন রাজ-পত্নী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি