শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সইফের নিরাপত্তার দায়িত্বে রণিত
মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়ি এলেন সইফ আলি খান। তবে এবার অভিনেতার নিরাপত্তা বলয়ে ঘটে গেল বড়সড় বদল। পুরনো দেহরক্ষীদের হটিয়ে সইফের সুরক্ষার দায়িত্ব দেওয়া হল অভিনেতা রণিত রায়ের ওপর। অভিনেতার মুম্বইতে রয়েছে নিজস্ব সিকিউরিটি এজেন্সি। মঙ্গলবার রণিত জানান যে সইফের এই কঠিন সময়ে তিনি সবসময় অভিনেতার পাশে ছিলেন, তাই এখনও থাকবেন।
গোবিন্দাকে স্বামী হিসাবে চান না সুনীতা?
স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দীর্ঘ ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক বলি অভিনেতা গোবিন্দার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা পত্নী তাঁদের দাম্পত্য নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন। কোনও রাখঢাক না রেখেই বলে দেন, আজও তাঁরা একে অপরকে গালমন্দ করেন। পরের জন্মে গোবিন্দাকে স্বামী হিসাবে একেবারেই চান না সুনীতা। স্বামী হিসাবে গোবিন্দার থেকে যা যা চাহিদা ছিল সুনীতা তার বেশিরভাগই রয়ে গিয়েছে অপূর্ণ। সুনীতা বলেন, "ওকে আমি বলেছি, পরের জন্মে তোমাকে স্বামী হিসেবে চাই না। ঘুরতে যেতে চায় না একদম। আমি এমন একটা মানুষ যে স্বামীর সঙ্গে বেড়াতে যেতে চাই, রাস্তায় মন ভরে ফুচকা খেতে চাই। কিন্তু ওর শুধু কাজ আর কাজ। মনে পড়ে না কখনও দু'জনে মিলে একসঙ্গে ছবি দেখতে গিয়েছি বলে।"
নেতিবাচক চরিত্রে বিবেক!
বলি অভিনেতা সুনীল শেঠি ও সূরজ পাঞ্চোলিকে একসঙ্গে দেখা যাবে আগামী ছবি 'কেশরী বীর: লেজেন্ড অব সোমনাথ'। ছবিতে নেতিবাচক চরিত্রে চমক দিতে থাকছেন বিবেক ওবেরয়। ঐতিহাসিক গল্পের উপর নির্ভর করে তৈরি এই ছবিতে থাকছে আরও চমক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরেই শুরু হবে শুটিং।
প্রকাশ ঝা-এর নায়ক সিদ্ধান্ত?
পরিচালক প্রকাশ ঝা তাঁর আগামী ছবির নায়ক হিসাবে বেছে নিয়েছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে। জানা যাচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটে এক প্রেম কাহিনি ফুটে উঠবে আসন্ন ছবির গল্পে। অনুমান, ছবিতে একেবারে অন্য রকম চরিত্রে ধরা দেবেন সিদ্ধান্ত। যদিও এখনও পর্যন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির পরিকল্পনা। তাই এই বিষয়ে মুখ খোলেননি নির্মাতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি