রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Who is Priya Saroj, the 2nd youngest MP of India, with whom the Indian cricketer Rinku Singh will tie knot

খেলা | রাজনীতিতে আসার ইচ্ছেই ছিল না! চিনে নিন প্রিয়া সরোজকে, যাঁর সঙ্গে সংসার পাতবেন রিঙ্কু সিং

AD | ২২ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা যুব ক্রিকেটার তিনি। টি২০ দলের নিয়মিত সদস্য রিঙ্কু সিং। সব ঠিক থাকলে রিঙ্কু সাতপাকে বাঁধা পড়তে পারেন সমাজবাদী পার্টির মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। কয়েকদিন আগেই দু'জনের বাগদানের খবর ছড়িয়ে পড়েছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে সেই দাবি করেছিল। যদিও প্রিয়ার বাবা তথা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ। 

কে এই প্রিয়া সরোজ? ১৯৯৮ সালের ২৩ নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম প্রিয়ার। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীর কারখিয়াওঁ গ্রামের বাসিন্দা। তাঁর পড়াশোনা দিল্লিতে। নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। ২০২২ সালে বাবার হয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নজরে আসেন। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোলানাথ সরোজকে হারাতে কেরাকাটের বিধায়ক তুফানির কন্যা প্রিয়াকে টিকিট দিয়েছিল সমাজবাদী পার্টি। ৩৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন। মাত্র ২৫ বছর বয়সে দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করেন প্রিয়া। তাঁর বাবা তুফানিও তিনবারের সাংসদ ছিলেন। এক সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছিলেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছে তাঁর ছিল। বিচারক হতে চেয়েছিলেন। এসপি যখন প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে তখনও বিচারক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

তুফানি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রিঙ্কুর পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। কোনও বাগদান সম্পন্ন হয়নি। তারিখও এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। তিনি জানিয়েছে, রিঙ্কুর সঙ্গে প্রিয়ার আলাপ এক বন্ধুর সূত্রে। ওই বন্ধুর বাবাও একজন ক্রিকেটার ছিলেন। তিনি আরও জানিয়েছেন, সংসদ অধিবেশনের পরে বাগদান এবং বিয়ের তারিখ নির্ধারণ করা হবে। লখনউতে বাগদান পর্ব সারা হবে। তুফানি জানিয়েছেন, ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রিঙ্কু। এরপর আইপিএলেও খেলবেন। বিয়ের অনুষ্ঠান যেন তাঁর খেলায় প্রভাব না ফেলে সেই জন্যই এই সিদ্ধান্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া