সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইডেনে শুরু ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। প্রথম একাদশ বাছার ক্ষেত্রে শিশিরের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গৌতম গম্ভীরের থেকে এখানকার পরিবেশ আর কে ভাল জানতে পারে! প্রথমে ক্রিকেটার, পরে মেন্টর হিসেবে কলকাতায় কাটান। ইডেনের নারী-নক্ষত্র জানেন। সেই কারণেই মঙ্গলবার ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে দেখা যায় ভারতীয় বোলারদের। পরিস্থিতির বিচারে দু'জন স্পিনারকে খেলানো হতে পারে। ইডেনে বছরের এই সময় শিশির পড়বেই। শিশিরের মধ্যে বল গ্রিপ করতে সমস্যা হয়। তাই তৃতীয় স্পিনার নাও খেলানো হতে পারে। সেক্ষেত্রে ভারতের দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। কেকেআরের হয়ে ইডেনে খেলেন বরুণ। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেই কারণেই রহস্য স্পিনার গম্ভীরের প্রথম পছন্দ। রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দরকে সুযোগের অপেক্ষা করতে হবে।

প্রথম একাদশে সুযোগ পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি। অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন। মেলবোর্নে বক্সিং টেস্টে শতরান করেন। সুযোগ পেলে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। ইনিংস ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তিন, চার এবং পাঁচে নামবেন তিলক বর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। এরপর আছেন রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল। তবে ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয়। ওপেনিং ছাড়া বাকিদের যেকোনও অর্ডারে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত রাখা হচ্ছে। বোলিংয়ে নেতৃত্ব দেবেন মহম্মদ সামি। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অর্শদীপ সিং। এদিন নেটে গা ঘামাতে দেখা যায় দু'জনকে। রবিবার ইডেনে নেমেই টানা একঘন্টা বল করেছিলেন বাংলার পেসার। সোমবার বল করেননি। ব্যাট করতে দেখা যায় তাঁকে। মঙ্গলবার আবার বল হাতে নেটে ফেরেন সামি। গম্ভীরের পাশাপাশি রিঙ্কুর জন্য এই ম্যাচটা হোমকামিং। শেষ কয়েক ইনিংসে রান পাননি। বুধবার সুযোগ পেলে চেনা মাঠে আবার স্বমহিমায় ফিরতে চাইবেন কেকেআর বিধ্বংসী ফিনিশার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া