সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য

Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ০৩ : ৫৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় ভরাডুবির পর খুব একটা ভাল জায়গায় নেই গৌতম গম্ভীর। ১-৩ এ বর্ডার-গাভাসকর সিরিজ হারে টিম ইন্ডিয়া। কিন্তু টি-২০ তে সাফল্য এখনও অটুট ভারতের হেড কোচের। সূর্যকুমার যাদবের সঙ্গে পার্টনারশিপ সফল গম্ভীরের। মার্কশিটে ছয়ে ছয়। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবেন দু'জনেই। সূর্যর সঙ্গে গম্ভীরের সম্পর্ক সেই কলকাতা নাইট রাইডার্সের সময় থেকে। তখন দু'জনেই নাইট দলের সদস্য। দল বদলেছে, ভূমিকা বদলেছে, কিন্তু সম্পর্ক এখনও একই। যার ফলে টিম ইন্ডিয়ার হেড কোচকে বুঝতে কিছুটা সুবিধা হয় সূর্যর। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে গম্ভীরকে দরাজ সার্টিফিকেট ভারতের টি-২০ অধিনায়কের। সূর্য বলেন, 'ওর সঙ্গে প্রচুর সময় কাটানোর সুযোগ হয়েছে আমার। ওর কাজের ধরন আমার জানা। একটা কথা না বলেও ও মানুষের মন পড়তে পারে। ওর কোচিং স্টাইল খুব সাধারণ। ও আমাদের প্রচুর স্বাধীনতা দেয়। প্লেয়ারদের নিজেদের প্রকাশ করার সুযোগ দেয়। ও সোজাসাপটা। প্লেয়ারদের মনের ভেতর কী চলছে সেটা বোঝার চেষ্টা করে।' 

২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএল‌ জেতেন গম্ভীর। তারপর দশ বছর পর আবার তাঁর হাত ধরেই ট্রফি ঢোকে নাইটদের ঘরে। মূলত সেই দেখেই তাঁকে তড়িঘড়ি টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত করা হয়। কিন্তু প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য সাফল্য নেই। বরং, ব্যর্থতায় ডুবে। বর্তমানে ভারতীয় ক্রিকেটে একাধিক বদল আনা হচ্ছে। শোনা যাচ্ছে, দশ দফা নির্দেশিকার পিছনে গম্ভীরের হাত রয়েছে। তাঁর কড়া মনোভাবের কথা সকলের জানা। কিন্তু ইংল্যান্ড সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগে কোচ গম্ভীরের ভূয়সী প্রশংসায় ভারতের টি-২০ অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'ড্রেসিংরুমে হালকা পরিবেশ রাখতে সাহায্য করে গম্ভীর। যা প্লেয়ারদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করে। আমরা সঠিক দিশাতেই এগোচ্ছি।' বর্ডার-গাভাসকর‌ ট্রফির ব্যর্থতা ভুলে নতুন লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া