মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ০১ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি সূর্যকুমার যাদব। বুধবার ইডেন থেকে শুরু হবে সেই লড়াই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। সেই হতাশা না থাকলেও, একদিনের ক্রিকেটে নিজের পারফরম্যান্সে খুশি নয় স্কাই। মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, 'আমি হতাশ নই। আমি ভাল খেললে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতাম। ভাল খেলিনি বলে দলে নেই। সেটা গ্রহণ করতে হবে।'
টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার হলেও সেই ধারাবাহিকতা একদিনের ক্রিকেটে ধরে রাখতে পারেননি। ৩৭ ম্যাচে ৭৭৩ রান। গড় ২৫.৭৬। নিজের খেলায় সন্তুষ্ট না হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী ভারতের টি-২০ অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দল যথেষ্ট শক্তিশালী। সবাই ভাল পারফর্মার। একদিনের ক্রিকেটে দলের হয়ে ওরা ভাল খেলেছে। ঘরোয়া ক্রিকেটও খেলছে। আমি ওদের জন্য খুশি। তবে আমি একদিনের ক্রিকেটে ভাল খেলতে পারিনি বলে খারাপ লাগছে। নয়তো আমি দলে থাকতাম।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার দেখা যাবে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সামিকে। দু'জনকে মারাত্মক কম্বিনেশনের অ্যাখ্যা দেন ভারত অধিনায়ক। সূর্য বলেন, 'ওরা একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছে। ওরা অভিজ্ঞ বোলার। ভারতের হয়ে খেলা সবসময় আলাদা অনুভূতি। তাই ওদের আবার একসঙ্গে বল করতে দেখার অপেক্ষায়। যেমন আমরা ২০২৩ বিশ্বকাপে দেখেছি। ওরা খুবই ভাল বল করেছে। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই বোলিং দেখতে পাব।' এদিকে ইডেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সূর্যের। আইপিএলের শুরুতে কেকেআরের হয়ে খেলেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতা মুছে নতুন সূর্যোদয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি