শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rozlyn Khan slams Hina Khan over cancer remarks says she is exaggerating to get into headlines

বিনোদন | ‘ক্যানসারে আক্রান্ত নন হিনা, প্রচারে থাকার জন্য এসব করছেন’ কোন যুক্তিতে বিস্ফোরক দাবি অভিনেত্রী রোজলিনের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জানুয়ারী ২০২৫ ০১ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় তাঁর। চলছে কেমোথেরাপি। মারণ রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সময়টা মোটেও তাঁর ভাল যাচ্ছে না।  কিন্তু অভিনেত্রীর মনের অদম্য জোর দেখে তাঁকে আশ্বাস দিতে ঘুরে দাঁড়িয়েছেন অনুরাগীরাও। ক্যানসারের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। মারণ রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিনার এই লড়াই অনুপ্রেরণা জোগায়, এমনই মন্তব্য জুহি পারমারের। হিনাকে ‘স্ট্রং’ বলেছেন মৌনী রায় ও ভারতী সিং।নিজের শারীরিক অবস্থার আপডেট প্রায়শই সমাজমাধ্যমে দেন তিনি। হিনার পোস্ট দেখে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। একগুচ্ছ মন্তব্যে ভরে যায় অভিনেত্রীর কমেন্ট বাক্স। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'গৃহলক্ষ্মী'। সিরিজে মুখ্যভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে হিনার শরীরে নাকি আদতে ক্যানসার বাসা বাঁধেনি, এমনই বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী রোজলিন খান! 

 

রোজলিন খান নিজেও ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন জীবনযুদ্ধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দাবি, স্রেফ সহানুভূতি নেওয়ার চেষ্টায় এসব করে যাচ্ছেন হিনা। তাঁর কথায়, " সম্প্রতি, হিনা জানিয়েছিলেন তাঁর ১৫ ঘন্টা ধরে একটি অস্ত্রোপচার হয়েছে। ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন তিনি। এই পর্যায়ে চিকিৎসা চলে প্রথমে অস্ত্রোপচার, কেমোথেরাপি এবং রেডিয়েশন। সেখানে যখন শুনলাম হিনা বলছে তাঁর ১৫ ঘন্টা ধরে একটি অস্ত্রোপচার হয়েছে, শুনে চমকে উঠেছিলাম। বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। ১৫ ঘন্টার অস্ত্রোপচার ? কী করিয়েছেন হিনা? ম্যাসটেকটোমি? তার উপর ছবিতে দেখলাম অস্ত্রোপচারের পর হাসছেন হিনা! আমার নিজের যখন ম্যাসটেকটোমি অর্থাৎ স্তনের পুনর্গঠন হয়েছিল, তারপর তিন দিনের জন্য হুঁশ ছিল না আমার। কারণ এতবড় অস্ত্রোপচারের পর কখনওই তাড়াতাড়ি রুগীকে হুঁশে আনা হয় না।"

 

সামান্য থেমে তিনি আরও বলেন, "স্তনের পুনর্গঠন কোনও সহজ কথা নয়। হিনাকে বিবৃতি দিয়ে জানাতে হবে কোন অস্ত্রোপচার হয়েছে ওঁর?  ম্যাসটেকটোমি হয়ে থাকলে, সেটাও জানাতে হবে। আর হিনা যদি এতই সাহসী হন, তাহলে নিজের মুন্ডিত মস্তকের ছবি কেন পোস্ট করেছেন না সমাজমাধ্যমে?" এরপরে তাঁর আরও বক্তব্য, "কেন হিনা নিজের চিকিৎসার নথিপত্রের ছবি পোস্ট করছেন না সমাজমাধ্যমে? কারণ শিক্ষিত ও বুদ্ধিমান মানুষেরা তখনই তাঁর জালিয়াতি হাতেনাতে ধরে ফেলবেন! হিনা স্রেফ সস্তা প্রচারে থাকার জন্য ক্যানসার আক্রান্ত হওয়ার দাবি করছেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া