সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ০০ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তিনদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দল নিয়ে খুশি নয় রবিচন্দ্রন অশ্বিন। প্রথম সাতে বাঁ হাতি ব্যাটারের সংখ্যা নিয়ে চিন্তিত তারকা স্পিনার। একইসঙ্গে অশ্বিন মনে করেন, আট নম্বরে নির্ভরযোগ্য ব্যাটার নেই। নিজের ইউ টিউব চ্যানেলে এই নিয়ে মন্তব্য করেন। এই দলটার সঙ্গে ২০২৩ বিশ্বকাপ দলের মিল পাচ্ছেন তিনি। তাঁর মতে রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেন করা উচিত। তিন, চার এবং পাঁচে যথাক্রম বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে ছয় নম্বরে দেখতে চান। সাতে হার্দিক পাণ্ডিয়া। অশ্বিন বলেন, 'এই দলের সঙ্গে ২০২৩ বিশ্বকাপের দলের মিল আছে। ছয় নম্বরের আগে কোনও বাঁ হাতি ব্যাটার নেই। এই জায়গায় জাদেজা বা অক্ষরের মধ্যে কাউকে খেলানো যেতে পারে। টপ সাতে বাঁ হাতি ব্যাটার নেই। একাদশের বাইরে যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ আছে।'
যশস্বীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অশ্বিন। তাঁর মতে, দলে কোনও চোট-আঘাত ছাড়া তরুণ বাঁ হাতি ওপেনার সুযোগ পাবে না। তিনি মনে করেন, যশস্বীকে খেলানো হলে, শ্রেয়সকে বাদ দিতে হবে। অশ্বিন বলেন, 'কেউ চোট পেলে তবেই হয়তো যশস্বী খেলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেতে পারে। তবে পরপর শতরান করলে কী হবে? সেক্ষেত্রে রোহিত এবং যশস্বীকে দিয়ে ওপেন করিয়ে, শুভমনকে তিনে নামানো যেতে পারে। বিরাট চার নম্বরে। সেক্ষেত্রে পাঁচে ঋষভ না রাহুল নামতে পারে। যশস্বী খেললে, শ্রেয়সকে বসতে হবে।' তারকা স্পিনার মনে করেন, যশস্বীর বর্তমান ফর্মের ফায়দা তোলা উচিত ভারতীয় দলের। ওয়াশিংটনকে খেলানোর কথাও বলেন অশ্বিন। দুবাইয়ের শিবিরের প্রসঙ্গও তোলেন তিনি। তিনজনের বদলে দু'জন স্পিনার খেলানোর পক্ষে অশ্বিন। বরং নীতিশ কুমার রেড্ডিকে দলে দেখতে চান প্রাক্তন তারকা। স্পিনারদের মধ্যে তাঁর প্রথম পছন্দ কুলদীপ যাদব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি