শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ২১ জানুয়ারী ২০২৫ ০০ : ২২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রায় সাড়ে চার বছরের অপেক্ষা পেরিয়ে দ্বিতীয় সিজন। কেমন হল ‘পাতাললোক’-এর নতুন সফর? লিখছেন পরমা দাশগুপ্ত
অনেকে বলেন, স্বর্গ, মর্ত্য, পাতাল— সব নাকি এই পৃথিবীতেই। খারাপ-ভাল, সাদা-কালো আর তাদের মিশেলে গড়া জীবনেই এই ত্রিলোকের বসত। কিন্তু পুলিশের চাকরিতে যেখানে অপরাধ জগতের অন্ধকার ঘিরেই নিত্য ওঠাবসা, সেখানেও কি এ কথাটা খাটে? পুলিশ-অপরাধীর দড়ি টানাটানিতে রোমহর্ষক এক ক্রাইম থ্রিলার দেখতে বসেও বারবার মাথার ভিতর ঘুরঘুর করছিল কথাটা।
কোভিড-লকডাউনের ঘরবন্দি দিনগুলোয় সাড়া ফেলেছিল ‘পাতাললোক’। অপরাধের হিংস্র চেহারা, তদন্তে তার পর্দাফাঁসের চেষ্টায় দিল্লি পুলিশের এক সাধারণ পুলিশ ইনস্পেক্টরের দিনরাত এক করে ফেলা— দর্শককে শেষ পর্যন্ত বসিয়ে রেখেছিল টানটান উত্তেজনায়। অপেক্ষার প্রায় সাড়ে চার বছর পেরিয়ে অবশেষে অ্যামাজন প্রাইমের পর্দায় হাজির হল ‘পাতাললোক সিজন ২’। দুই সিজনের গল্পে কোনও যোগ থাকলেও অবিনাশ অরুণ ধাওয়ারের পরিচালনায় এক রয়ে গিয়েছেন মূল চরিত্ররা।
প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল, এবারে গল্প এগোয় তার পর থেকেই। দিল্লি পুলিশের সাব ইনস্পেক্টর ইমরান আনসারি (ইশওয়াক সিং) এখন আইপিএস। তার দিন কাটে পুলিশ আর রাজনীতির উঁচুতলার মানুষজন আর হাই প্রোফাইল কেসে। এসএইচও বির্ক (অনুরাগ অরোরা) এখন নার্কোটিকসের বড় অফিসার। তারও মাদক পাচারের বড়সড় কেসেই দিন গুজরান। এক রয়ে গিয়েছে শুধু আউটার যমুনা পার থানার ইনস্পেক্টর হাতিরাম চৌধুরী (জয়দীপ আহলাওয়াত। আজও সেই একই পদে, সাধারণ কেসের ভিড়ে আটকে। বাইকে চেপে ছোটে দিল্লির এমাথা থেকে ওমাথা। চাকরির ঝুঁকি নিয়ে, কম রোজগার নিয়ে, উন্নতির কোনও সুযোগ না পাওয়া নিয়ে খিটিমিটি লেগেই থাকে স্ত্রী রেণুর (গুল পনাগ) সঙ্গে।
এহেন তিন মূর্তি ফের এক সুতোয় বাঁধা পড়ে তিনটে আলাদা কেসের হাত ধরে। দিল্লিতে বিজনেস সামিটে এসে খুন হয়ে যান নাগাল্যান্ডের নামী রাজনীতিক তথা প্রভাবশালী শিল্পপতি জোনাথন থমস। তদন্তভার যায় আনসারির কাঁধে। পুরনো দিল্লির এক ব্যান্ডপার্টির বাজনদার রঘু পাসওয়ানের খোঁজে বিহার থেকে এসে পাঁচ বছরের ছোট্ট ছেলেকে রেখে দুর্ঘটনায় মারা যায় স্ত্রী গীতা। রঘুকে খুঁজতে গিয়ে মাদক চোরাচালানের এক বড়সড় কারবারের হদিশ পায় হাতিরাম। মাঠে নামে তার বরাবরের প্রতিদ্বন্দ্বী বির্কও। জটপাকানো তথ্য ইঙ্গিত দেয় তিন কেসেরই শিকড় লুকিয়ে নাগাল্যান্ডেই। আনসারির সুপারিশে হাতিরাম তার সঙ্গী হয়ে রওনা দেয় রাজনৈতিক অস্থিরতায় মোড়া উত্তরপূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যে। নাগাল্যান্ডের পুলিশের তরফে তাদের সঙ্গী হয় এসপি মেঘনা বড়ুয়া (তিলোত্তমা সোম)। যদিও দিল্লি থেকে আসা দুই অফিসারের সঙ্গে তেমন বনিবনা হয় না তার। থমস-হত্যায় সন্দেহভাজন এক নাগা তরুণী রোজ লিজোঁর খোঁজে হাতিরাম-আনসারি জুটি ঢুকে পড়ে পাহাড়ি অপরাধ দুনিয়ার অলিগলিতে। কী হবে তার পর? খুনের রহস্যভেদে নেমে কি জানা হয়ে যাবে আরও বড় কোনও সত্যি? কী মাসুল গুনতে হবে তার জন্য? আগের মতোই কি প্রাণ বাজি রেখেও আনসাং হিরো হয়েই থেকে যাবে হাতিরাম। এবারের গল্প এগোয় তারই হাত ধরে।
প্রায় চল্লিশ মিনিটের একেকটা পর্ব। গা শিউরে ওঠা হত্যাদৃশ্য পেরিয়ে আট পর্বের প্রত্যেকটাই রোমাঞ্চে ঠাসা। সিরিজের শুরু থেকে শেষ ছেয়ে থাকেন একটাই মানুষ। তিনি জয়দীপ। বছরের পর বছর পুলিশের চাকরিতে কাটিয়েও কোণঠাসা হয়ে থাকা, শত প্রলোভন এড়িয়ে অসৎ পথে পা না বাড়ানো, এক্কেবারে ছাপোষা এক সাধারণ মানুষকে যেন অবলীলায় অসাধারণত্বে পৌঁছে দেয় তাঁর জীবন্ত অভিনয়। আগে জুনিয়র থেকে এখন সিনিয়র, হাতিরামের সঙ্গে আনসারির সম্পর্কটায় পেশাদারিত্ব নয়, দাগ কাটে অসমবয়সী এক বন্ধুত্ব আর তার মায়ার বাঁধন। হাতিরাম-আনসারির একে অন্যকে স্যর বলার মনকাড়া সমীকরণ থেকে অসম্ভব ভাল পেশাগত বোঝাপড়াকে যত্নে গড়েছেন ইশওয়াক। বির্ককে যথারীতি প্রাণবন্ত করে তোলে অনুরাগের বলিষ্ঠ অভিনয়। অন্য দিকে, পেশাগত প্রতিদ্বন্দ্বীকে এক ইঞ্চি জমি ছাড়তে না চাওয়া, অকুতোভয় অফিসার এবং অপত্য স্নেহে একা হাতে ছোট্ট ছেলেকে মানুষ করা মেঘনার চরিত্রে দুরন্ত তিলোত্তমা। আচমকা অনাথ হয়ে পড়া এক অচেনা শিশুকে একটু একটু করে আপন করে নেওয়ার দৃশ্যগুলোয় গুল অসাধারণ। চোখের সামনে দুর্ঘটনায় মাকে মরে যেতে দেখা ছোট্ট গুড্ডু পাসওয়ানের চরিত্রে আলাদা করে নজর কাড়ে শিশু অভিনেতা রকিবুল হোসেনও।
সারাক্ষণের চোর-পুলিশ, ঘুষ-দুর্নীতির জীবনেও বিবেকের তাড়নাটুকু জিইয়ে রাখা, মানুষের ভাল করতে চাওয়া হাতিরাম কি আসলে পাতাললোকেই স্বর্গ গড়ে তোলে? তৃতীয় সিজনের অপেক্ষার দিনগুলোতে না হয় এ ভাবনাটাকেই তলিয়ে দেখা যাক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি