শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bengali actor Saswata Chatterjee introduces her pet dog aka second daughter Brandy chatterjee for the first time

বিনোদন | শুধু হিয়া নয়, শাশ্বত চট্টোপাধ্যায়ের রয়েছে আরও এক ‘কন্যা’! চেনেন তাঁর ‘দ্বিতীয় সন্তান’কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২১ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে এখন পরিচিত মুখ। টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে হিয়ার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে জানেন কি, শাশ্বত চট্টোপাধ্যায় স্রেফ একজন কন্যা সন্তানের বাবা নন! এবার ‘দ্বিতীয় কন্যা সন্তান’কে প্রকাশ্যে আনলেন অভিনেতা। দেখে নিন তাকে। 

 

 

শাশ্বত চট্টোপাধ্যায় বরাবর পরিবারকেকেন্দ্রিক।  কাজ ছাড়া পরিবারকে সময় দেওয়াই সবচেয়ে প্রিয় এই অভিনেতার। ইন্ডাস্ট্রির বহু অনুষ্ঠানেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁরা যখন সেইসব পার্টি-অনুষ্ঠানে থাকেন, সেই সময় তাঁদের বাড়িতে থাকে তাদের 'দ্বিতীয় কন্যা সন্তান'। এদিন দুই কন্যা সন্তানের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে শাশ্বত চট্টোপাধ্যায় লিখলেন,  "বাড়ি ফেরা মানে আমার দুই কন্যা সন্তানের কাছে ফেরা। একজন হিয়া চট্টোপাধ্যায় এবং অন্যজন ব্র্যান্ডি চট্টোপাধ্যায়।" 'ব্র্যান্ডি চট্টোপাধ্যায়' আসলে শাশ্বত চট্টোপাধ্যায়ের আদরের পোষ্য, যাকে নিজের সন্তানের মতই ভালবাসেন অভিনেতা। এত বছর দ্বিতীয় সন্তানের সঙ্গে সেভাবে নিজের অনুরাগীদের সঙ্গে কখনও আলাপ করাননি শাশ্বত। 

 

 

 

প্রসঙ্গত, শোনা যাচ্ছে টলিউডে পা রাখতে চলেছেন হিয়া।  যদিও সে ব্যাপারে কোনও মন্তব্য আসেনি শাশ্বত অথবা তাঁর পরিবারের তরফে। আসলে ব্যক্তিগত জীবনকে তেমনভাবে কখনও সামাজিক মাধ্যমে তুলে ধরতে পছন্দ করেন না শাশ্বত চট্টোপাধ্যায়। এমনকি বহু বছর পর্যন্ত ফোনও ব্যবহার করতেন না তিনি। বর্তমানে জাতীয় স্তরে কাজকর্মের জন্য একটি ফোন নিজের কাছে রাখেন অভিনেতা। তবে এদিন সামাজিক মাধ্যমে দুই কন্যার ছবি পোস্ট করে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া