বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইনভেস্টরের সঙ্গে মহমেডানের বিবাদ চরমে, ৬১ শতাংশ শেয়ার চেয়ে আবেদন বাঙ্কারহিলের

Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিং‌য়ের সমস্যা বেড়েই চলেছে। বেতন বাকি থাকায় দু'দিন ধরে প্র্যাকটিসে আসছে না ফুটবলাররা। সোমবার সদ্য সই করা সন্তোষ ট্রফি দলের পাঁচজন ফুটবলার ছাড়া কেউ হাজির ছিল না। মঙ্গলবারও একই দশা। রাজ্য সরকারের একটি অনুষ্ঠান থাকায় এদিন যুবভারতীর প্র্যাকটিস মাঠ পাওয়া যায়নি। জিম সেশন রাখা হয়েছিল। কিন্তু পাঁচজন ছাড়া বাকিরা আসেনি। ছিলেন না বিদেশি ফুটবলাররাও।‌ দু'মাসের বেতন বাকি। সেটা না পাওয়া পর্যন্ত মাঠে নামতে চায় না ফুটবলাররা। কিন্তু সমস্যা বেশ জটিল। এত তাড়াতাড়ি মেটার নয়। আসল জটিলতা ক্লাবের শেয়ার হস্তান্তর করা নিয়ে। শ্রাচী গ্রুপ এবং বাঙ্কারহিলের সঙ্গে ক্লাবের বিবাদ চরমে। মঙ্গলবার সকালে শ্রাচী গ্রুপ স্পষ্ট জানিয়ে দেয়, শেয়ার না পাওয়া পর্যন্ত তাঁরা আর কোনও বিনিয়োগ করবে না। লিখিতভাবে এটা জানিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, ইতিমধ্যেই ক্লাবের জন্য ১৬ কোটি খরচ করে ফেলেছে তাঁরা। 

মাস চারেক আগে মহমেডানের সঙ্গে মউ স্বাক্ষর হয় শ্রাচী গ্রুপের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চুক্তি অনুযায়ী শেয়ার হস্তান্তর করা হয়নি। সেই কারণেই দলের জন্য কোনও অর্থ খরচ করতে চাইছে না শ্রাচী গ্রুপ। এদিকে মঙ্গলবার বিকেলে ৬১ শতাংশ শেয়ারের দাবিতে মহমেডানকে‌ আবেদন করে আরেক ইনভেস্টর বাঙ্কারহিল। সেই চিঠিতে তাঁরা জানায়, ২০২০ সালে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রথম বছর আই লিগ টু-র জন্য ৬৪ লক্ষ খরচ করে তাঁরা। ১ ফেব্রুয়ারি ২০২১ সালে মহমেডানের সঙ্গে চুক্তি হওয়ার পর ২০২০-২১ মরশুমে ২.৫ কোটি দেয়। পরের চার মরশুমে আরও ১৬ কোটি দেওয়ার চুক্তি হয়। তার বদলে ক্লাবের ৫০ শতাংশ শেয়ার বাঙ্কারহিলকে দেওয়ার কথা হয়। 

২০২৩ সালের জুলাইয়ে আরও একটি নতুন চুক্তি হয় দুই পক্ষের মধ্যে। যেখানে ৫১ শতাংশ শেয়ার তাঁদের নামে করে দেওয়ার কথা হয়। চুক্তিতেই উল্লেখ ছিল, মহমেডান আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করলে, ৬১ শতাংশ শেয়ার দিতে হবে বাঙ্কারহিলকে। কিন্তু চুক্তি অনুযায়ী সেই শেয়ার ইনভেস্টরদের হস্তান্তর করা হয়নি। এদিন চিঠিতে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব শেয়ার তাঁদের নামে করে দেওয়া না হলে, ক্লাবের সঙ্গে গাঁটছড়া ভাঙতে বাধ্য হবে তাঁরা। ২৬ জানুয়ারি মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ মহমেডানের। ইনভেস্টর এবং ক্লাবের জটিলতায় চরম ডামাডোল চলছে। ফুটবলারদের বোঝানোর চেষ্টা করছেন ক্লাব কর্তারা। মাঝে রয়েছে চার দিন। সমস্যা না মিটলে শেষপর্যন্ত আগামী রবিবার ম্যাচ খেলতে ফুটবলাররা নামবে কিনা সেটাই প্রশ্ন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া