শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Prosenjit Chatterjee Jeet Biplab Chatterjee Chiranjeet Chakraborty gathered at ranjit Mullick s house details inside

বিনোদন | আর্টিস্টস ফোরামকে আরও সুসংগঠিত করতে রঞ্জিত মল্লিকের বাড়িতে চিরঞ্জিৎ-প্রসেনজিৎ-জিৎ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জানুয়ারী ২০২৫ ২৩ : ১১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সোমবারের সন্ধ্যায় ‘মনডে ব্লুজ’ নয়, বরং হাসাহাসি করে, চা-কফির সঙ্গে তুমুল আড্ডা মেরে বহু বছরের পুরনো বন্ধু-সহকর্মীদের সঙ্গে সময় কাটানো - এ যেন প্রায় আকাশকুসুম চিন্তা। কিন্তু তাই-ই করে দেখালেন টলিপাড়ার তাবড় তাবড় তারকা, অভিনেতা,অভিনেত্রীরা। কার উদ্যোগে? ‘নবাব’ রঞ্জিত মল্লিকের।  সোমবার সন্ধ্যায় গরম কফির সঙ্গে শীতকালীন আড্ডা মারতে রঞ্জিত মল্লিকের বাড়িতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, জিৎ, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবযানী চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, দেবদূত ঘোষ। রঞ্জিত নিজে তো ছিলেন-ই। 

 

নিজেদের এই আড্ডার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ যে ছবিটা শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে, টেবিলের উপর রাখা চায়ের কাপ, বিস্কুটের প্লেট। আর তার চারপাশে বসে টলিউডের এই জনপ্রিয় তারকারা। আর তা দেখামাত্রই নস্ট্যালজিয়ায়  ডুব দিয়েছেন বহু মানুষ। কারণ পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, বিপ্লব চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীকে দেখা যায়না বহু, বহু বছর। এই স্টারকাস্টই তো একসময় টলিপাড়ার বক্স অফিস কাঁপিয়েছিল দিনের পর দিন। কী নিয়ে আড্ডা মারলেন তাঁরা? একসঙ্গে তাঁদের হঠাৎ জমায়েত কি নিছক আড্ডা-ই না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? 

 

বিপ্লব চট্টোপাধ্যায় আজকাল ডট ইন-কে জানালেন বহু বছর পর পুরনো সহকর্মীদের সঙ্গে এরকম সন্ধ্যা কাটাতে পেরে যারপরনাই তৃপ্ত তিনি। বলে উঠলেন, “খুব, খুব ভাল লেগেছে। এখনও কালকের আড্ডার আমেজ কাটেনি। কতদিন পর যে আমরা সবাই তুমুল আড্ডা মারলাম...আড্ডায় পুরনো দিনের কথা যেমন উঠে এসেছে তেমনই ছিল ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আর্টিস্ট ফোরাম শিল্পীদের জন্য কী কী  করতে পারে, সেসব নিয়েও একপ্রস্থ আলোচনা হয়েছে।" তারপর খানিক থেমে মজার সুরে বর্ষীয়ান অভিনেতা বলে উঠলেন, “দেখলেন তো, পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো সময়ের অভিনেতা-অভিনেত্রীরা একসঙ্গে দেখে আজও যে বাংলা ছবিপ্রেমীরা কৌতূহলী হচ্ছেন সমাজমাধ্যমে, এটা দেখেও ভাল লাগে। আরও একটা ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি...এরকম আড্ডা যদি মাঝেমধ্যেই নিয়ম করে মারা যায়। কারণ পরস্পরের সঙ্গে দেখাসাক্ষাৎ করাটা খুব জরুরি। আমি তো শেষ অবধি ছিলাম রঞ্জিত মল্লিকের বাড়িতে।”

 

চিরঞ্জিৎ চক্রবর্তী জানিয়েছেন, প্রধানত আড্ডা এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামকে আরও সুসংগঠিত করতে এই চা-চক্রের আয়োজন করা হয়েছিল। কলাকুশলীদের স্বার্থরক্ষার পাশাপাশি বাংলা বিনোদন দুনিয়াকে এগিয়ে নিয়ে যেতে সংগঠন যা যা করতে পারে সেই বিষয়েও এ দিন আলোচনা হয়। 

 

রঞ্জিত মল্লিক ফোরামের সভাপতি-ও বটে। তিনি আজকাল ডট ইন-কে বললেন, “দেখুন, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস’ ফোরাম নিয়ে আলোচনা তো হয়েছেই। নানান পরিকল্পনা করা হয়েছে। নতুন কমিটি নিয়ে ভাবনার কথাও বলা হয়েছে। এছাড়া, অবশ্যই আড্ডা। নিখাদ আড্ডা। খুব রিফ্রেশিং লেগেছে তা আমাদের সবার। ভবিষ্যতেও এমন আড্ডা হবে। আয়োজন করবই। সবাই কথা দিয়েছেন, আসবে। বুম্বা, বিপ্লব, দীপক, জিৎ....এ ওর পিছনে লেগেছে, হাসাহাসি হয়েছে আবার গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে। আমি তো এখন প্রায় রিটায়ার্ড...এই আড্ডাগুলো খুব জরুরি আমার কাছেও।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া