সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ২২ : ২৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন থেকে অনেক কিছু পেয়েছেন। আইপিএলে ক্রিকেটার, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর, মেন্টর হিসেবেও ট্রফি জেতেন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছে কলকাতা। বর্তমানে কঠিন সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। ক্রিকেট পণ্ডিতদের নিশানায় গৌতম গম্ভীরও। ছয় মাস হয়েছে হেড কোচের দায়িত্ব নিয়েছেন। কিন্তু কপালে জুটেছে শুধুই ব্যর্থতা। বাংলাদেশ সিরিজ ছাড়া কোনও সাফল্য নেই। এবার চেনা এবং পয়া মাঠ থেকেই ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন গৌতি। তার আগে ঈশ্বরের শরণাপন্ন ভারতীয় দলের হেড কোচ। বুধ সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন গম্ভীর। তার আগে মায়ের আশীর্বাদ নিতে ছুটে গেলেন কালীঘাট মন্দিরে।
মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ইডেনে ভারতীয় দলের প্র্যাকটিস ছিল। তার আগে কালীঘাটে মা কালির মন্দিরে হাজির টিম ইন্ডিয়ার হেড কোচ। সঙ্গে কয়েকজন সাপোর্ট স্টাফ। হাত জোড় করে, চোখ বন্ধ করে, মনোযোগ দিয়ে দেবীর আরাধনা করতে দেখা যায় গম্ভীরকে। এরপর দু'হাতে মা কালির মূর্তি ছুঁয়ে প্রণাম করেন। তারপর করেন আরতি। শেষে মা কালির মূর্তিতে মাথা ঠুকে প্রণাম করেন গম্ভীর। প্রণামীও দেন। কোচিং জীবনে এখনও তেমন সাফল্য নেই। বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি তাঁর পারফরম্যান্সের দিকেও নজর থাকবে বোর্ডের। ইতিমধ্যেই লাল বল এবং সাদা বলের ক্রিকেটে আলাদা কোচ রাখার দাবি উঠেছে। যা গম্ভীরের কানেও হয়তো গিয়েছে। মুখে স্বীকার না করলেও, যথেষ্ট চাপে আছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। জানেন, ইংল্যান্ড সিরিজ জেতা ছাড়া গতি নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে পুজো সারলেন গৌতি। মন্দির থেকে ইডেনে অনুশীলনে যোগ দেন। প্রসঙ্গত, আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে যাত্রা শুরু করার আগেও কালীঘাটে পুজো দিয়েছিলেন গম্ভীর। এমনকী মাঠে উইকেট পুজো হয়। উইকেটের ওপর ফুল, মালা পরানো ছিল নাইটদের প্র্যাকটিসের প্রথম দিন। এবারও হয়তো সেই ট্রেন্ড ভাঙতে চাননি গম্ভীর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি