সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সফরে পরিবার থাকার পক্ষে বাটলার, বিসিসিআইয়ের নির্দেশিকা নিয়ে প্রশ্ন ইংল্যান্ড অধিনায়কের

Sampurna Chakraborty | ২১ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ক্রিকেটারদের ওপর দশ দফা নির্দেশিকা জারি করেছে বোর্ড। তারমধ্যে একটি নিয়ম অনুযায়ী, পুরো সফর ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার থাকতে পারবে না। নির্দিষ্ট কয়েকদিন বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়মের পক্ষে নয় জস বাটলার। বুধবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। ইডেনে উদ্বোধনী ম্যাচ। তার আগের দিন দুপুরে ইংল্যান্ডের অধিনায়ক সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন, বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকা উচিত। বাটলার বলেন, 'আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। আমরা এখন আধুনিক জগতে বসবাস করি। আমার মতে সফরে পরিবার থাকা ভাল, এবং সেটা উপভোগ করা উচিত। ক্রিকেটের জন্য প্লেয়ারদের দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়। আমার মনে হয় কোভিডের পর এই বিষয়টা তুলে ধরা হচ্ছে। আমার মতে পরিবার সঙ্গে থাকলে তাতে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয় না।' 

বিসিসিআইয়ের নিয়মের পক্ষে না হলেও, ইংল্যান্ডের অধিনায়ক জানিয়ে দিলেন, পরিবারের জন্য যাতে ক্রিকেটে প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে ক্রিকেটারদের। এই প্রসঙ্গে বাটলার বলেন, 'আমার মতে এটা ম্যানেজ করা কঠিন নয়। ব্যক্তিগতভাবে আমার তেমনই ধারণা। পরিবারের সঙ্গে খেলার কথা বলেও মনে হালকা রাখা যায়। সেক্ষেত্রে বাড়ির বাইরে থাকার অনুভূতিটাও আসবে না।' বুধবার ক্রিকেটের নন্দনকাননে প্রথম টি-২০ তে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। এই ইডেনেই গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটের নন্দনকাননকে হাতের তালুর মতো চেনেন ভারতের হেড কোচ। তাঁর স্ট্র্যাটেজিকে মাত দেওয়ার জন্য ইংল্যান্ডের হাতিয়ার ব্রেন্ডন ম্যাকালাম। যিনি একসময় নাইট শিবিরে গম্ভীরের সঙ্গে ছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া