শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Saif Ali Khan gets discharged from hospital 5 days after being stabbed at bandra residence

বিনোদন | ছুটি পেলেন সইফ, বান্দ্রার সেই ফ্ল্যাট না কি পতৌদি প্যালেস-কোথায় যাচ্ছেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। গত বুধবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় ভর্তি হওয়ার পাঁচ দিন পর। মঙ্গলবার বেলা ১১টার কিছু পরেই হাসপাতালে পৌঁছে যান শর্মিলা ঠাকুর। তার পর আসেন করিনা কাপুর খান। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে বের করিয়ে  বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।সূত্রের খবর, লীলাবতী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সইফ ও তাঁর পরিবার।  সেই সূত্র আরও জানিয়েছে, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে।আপাতত বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ।

 চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন সইফ আলি খান । আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এবং তাই-ই হল। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল সইফ আলি খানকে। সেখান থেকে দিন তিনেক পরেই তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল।  


তবে ছুটির পর তিনি এবং তাঁর পরিবার বান্দ্রাতেই থাকবেন। তবে অন্য ফ্ল্যাটে। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে সেখানে। সঙ্গে বাচ্চাদের খেলনাও। বলাই বাহুল্য, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সেই ফ্ল্যাটের চারপাশ। অন্যদিকে, অভিনেতার পৈতৃক বাড়ি ‘পতৌদি প্যালেস’এও বাড়ানো হয়েছে নিরাপত্তায। সইফ ও তাঁর পরিবারের জন্য নিরাপত্তারক্ষী থেকে দেহরক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে আগামী কয়েক মাস যে পতৌদি পরিবারের জন্য কঠিন হতে চলেছে, সেকথা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত ছিলেন সইফ। উল্লেখ্য, সইফ-কাণ্ডের প্রধান অভিযুক্তকে রবিবার-ই গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মুম্বই পুলিশ তার নাগাল পায়। জানা গিয়েছে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি। নাম, মোহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। জেরায় সে কবুল করেছে তাঁর অপরাধ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া