সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২১ জানুয়ারী ২০২৫ ২০ : ২৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে ২৩ জানুয়ারি সৌরাষ্ট্র নয়। সবকিছু ঠিক থাকলে ৩০ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে ব্যাট হাতে দেখা যাবে বিরাট কোহলিকে।
২০১২ সালে শেষ বার দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছিল কোহলিকে। উত্তর প্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে দিল্লি হার মেনেছিল। বীরেন্দ্র শেহবাগ সেঞ্চুরি হাকিয়েছিলেন সেই ম্যাচে। কোহলির সেই সতীর্থরা এখন কী করেন?
গৌতম গম্ভীর: ২০১৮ সালে গৌতম গম্ভীর সব ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। ২০২৪ সালের জুলাই থেকে দেশের কোচ গম্ভীর। কোহলি এখন গম্ভীরের কোচিংয়ে খেলছেন।
বীরেন্দ্র শেহবাগ: ২০১৫ সালে ক্রিকেট থেকে সরে যান বীরেন্দ্র শেহবাগ। ধারাভাষ্যকার হিসেবে বীরুকে দেখা যায়।
উন্মুক্তচাঁদ: তাঁর ক্যাপ্টেন্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেও দেখা যায় উন্মুক্ত চাঁদকে।
মিঠুন মানহাস: ২০১৭ সালে মিঠুন মানহাস শেষ বার খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেবে দেখা গিয়েছিল মিঠুন মানহাসকে।
পুণীত বিস্ত: ২০২৩ সালেও মেঘালয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছে পুণীত বিস্তকে।
সুমিত নারওয়াল: ২০১৭ সালে অবসর নেন তিনি। ক্রিকেট থেকে দূরে রয়েছেন সুমিত।
প্রদীপ সাঙ্গওয়ান: ২০২৩ সালে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষবার দেখা গিয়েছিল প্রদীপ সাঙ্গওয়ানকে।
আশিস নেহরা: ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন আশিস নেহরা। তিনি এখন আইপিএল ক্রিকেটে। গুজরাট টাইটান্সের কোচ তিনি।
ইশান্ত শর্মা: ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ইশান্ত শর্মা। ২০২৫ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স তাঁকে দলে নেয়।
বিকাশ মিশ্র: কনিষ্ঠ সদস্য। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে দিল্লি-মেঘালয় ম্যাচে খেলতে দেখা গিয়েছিল বিকাশ মিশ্রকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি