সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘দলের সঙ্গে মানিয়ে নিয়েছি’, চ্যাম্পিয়ন্স লিগে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছেন এমবাপ্পে?

Kaushik Roy | ২১ জানুয়ারী ২০২৫ ২০ : ০৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েও সেরাটা এতদিন দিতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, বড় ক্লাবে খেলার চাপ হয়তো নিতে পারছিলেন না তিনি। সেই মুহূর্তেই সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন ফরাসি সুপারস্টার। মাদ্রিদে কেরিয়ারের প্রথম দিকে কিছুটা চাপের মধ্য দিয়ে গেলেও, এমবাপ্পে এখন দলের সাথে মানিয়ে নিয়েছেন এবং স্পেনে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানাচ্ছেন তিনি। এমবাপ্পে ফর্মে ফিরে এসেছেন একদম সঠিক সময়ে। সামনেই রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বুধবার সান্তিয়াগো বার্নাবেউতে আরবি সালজবার্গের মুখোমুখি হবেন এমবাপ্পেরা।

 

আগামী সপ্তাহে ব্রেস্টের মাঠে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে স্প্যানিশ জায়ান্ট। ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে এমনটা কল্পনা করাও কঠিন। তবে লিগের শুরুটা ভাল না হওয়ায় বর্তমানে মাদ্রিদ বর্তমানে টেবিলের ২০তম স্থানে রয়েছে। প্রথম আটে না থাকলে পরের পর্বে যাওয়া হবে না রিয়ালের। গত ইউসিএলের ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারতে হয়েছে রিয়ালকে। সেখানে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান। এমনকি, এসি মিলানের বিরুদ্ধে ঘরের মাঠে এবং লিলের মাঠেও হারতে হয়েছে রিয়ালকে। অন্যদিকে, অ্যানফিল্ডে হারের পরপরই এমবাপ্পে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আরও একটি পেনাল্টি মিস করেন।

 

সেখান থেকে এমবাপ্পে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। তারপর থেকে নিজের কথাকে কাজে পরিণত করে এমবাপ্পে মাদ্রিদের হয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে আটটি গোল করেছেন। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে মাদ্রিদ হারলেও একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেছেন এমবাপ্পে। তাঁর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এমবাপ্পে বর্তমানে সেই বিধ্বংসী মানের খেলোয়াড় হয়ে উঠেছেন যে আশা করেই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে নিয়ে এসেছিলেন। রবিবার লা লিগায় লাস পালমাসের বিরুদ্ধে মাদ্রিদের জয়ে জোড়া গোল করে এমবাপ্পে তাঁর সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। লাস পালমাসকে হারিয়ে রিয়াল লা লিগার শীর্ষে উঠে এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া