সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২১ জানুয়ারী ২০২৫ ১৯ : ০২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি। বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে ফের ইডেন ভাসবে আবেগের স্রোতে।
সূর্যকুমার যাদবের দলের খেলা। কিন্তু না থেকেও অদৃশ্য ভাবে রয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এই টি-টোয়েন্টি স্কোয়াডের একাধিক ক্রিকেটার কোনও না কোনও সময়ে নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এবং খেলছেন। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও যে কলকাতার ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন। সেই গম্ভীর এখন জাতীয় দলের দ্রোণাচার্য। প্রথমে শ্রীলঙ্কা, পরে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবির প্রেক্ষিতে গুরু গম্ভীরকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠে গিয়েছে।
রিঙ্কু সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এখনও কলকাতা নাইট রাইডার্সেরই সদস্য।
বুধ সন্ধ্যার ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ মহম্মদ সামির প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।
অধিনায়ক সূর্যকুমার যাদবও তো বছর তিনেক ছিলেন কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে।
সেই সামিও একসময়ে কেকেআর-এর জার্সিতে খেলেছিলেন।
ফলে ইডেনে টিম ইন্ডিয়া খেলবে বুধবার। কিন্তু অদৃশ্য ভাবে থেকে যাবে নাইট রাইডার্স। শুধু কি ভারতীয় ক্রিকেটাররা? ইংল্যান্ড স্কোয়াডে থাকা ফিল সল্টও তো খেলেছেন বেগুণী জার্সিতে। কলকাতার হৃদয়ের টান তো তিনিও অনুভব করেছেন।
এই শহরের শ্বাসপ্রশ্বাসে শুধুই একজন। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ও কেকেআর-এর রোম্যান্স যেন মান্না দে-র সেই বিখ্যাত গানের লাইন, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। নন্দনকাননে একসময়ে সৌরভ ছড়িয়ে গিয়েছেন মহারাজ।
এই ইডেন আবার দেখেছে গৌতম গম্ভীর যুগও।
কলকাতার সিংহাসন ছেড়ে মহারাজের সরে যাওয়া গম্ভীরের রাজ্যাভিষেকের পথ প্রশস্ত করে। সৌরভের ছেড়ে যাওয়া সিংহাসনে অভিষেক ঘটে গম্ভীরের।
বিশ্বজয়ীর মুকুট পরে গম্ভীর এই শহরে এসেছিলেন ক্রিকেটের ভাগ্যান্বেষণে। এই শহর তাঁকে খালি হাতে ফেরায়নি। যে শহর নিজের সৌরভের কীর্তির শরিক হতে পারেনি, সেই শহর হৃদয় উপুড় করে দিয়েছে গৌতম গম্ভীরকে। নাইট অধিনায়ক হিসেবে গম্ভীর দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। দিল্লি ছেড়ে কলকাতা একসময়ে হয়ে গিয়েছিল গম্ভীরের হৃদয়ের রাজধানী।
ক্রিকেটার গম্ভীরের সময় সেই কবেই ফুরিয়েছে। মেন্টর গম্ভীর লখনউ হয়ে কলকাতায় ফিরেই নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন করেন।
সেই গম্ভীর ফের তাঁর স্বপ্নের ভূমিতে। তাঁর দিকে ধেয়ে আসা যাবতীয় সমালোচনার ঘূর্ণিঝড় দিক বদলে যেতে পারে। সবার মতো গম্ভীরও জানেন জয় দূর করে দেয় যাবতীয় কালিমা। অন্ধকারের সরণী থেকে আলোর রাস্তায় ফেরাতে পারে ব্যক্তিবিশেষকে।
বুধ-সন্ধ্যার টি-টোয়েন্টি ম্যাচ কেবলমাত্র ভারত-ইংল্যান্ড ম্যাচ নয়। অদৃশ্য ভাবে কোথাও যেন বেজে চলেছে, করবো, লড়বো, জিতবো রে।
গম্ভীরের দলের সাজঘরের থিম সংও বোধহয় এই মুহূর্তে এটাই। করব, লড়ব, জিতব রে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি