সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। তার আগে তরুণ ব্যাটার হ্যারি ব্রুককে দলের নতুন সহ অধিনায়ক ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দুদিন আগে এই ঘোষণা করল ইসিবি। জানা গিয়েছে, হ্যারি ব্রুক ভারতের বিরুদ্ধে সিরিজ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। হ্যারি ব্রুক ইতিমধ্যেই ইয়র্কশায়ারের ব্লাস্ট এবং নর্দার্ন সুপারচার্জার্সের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়কত্ব করেন। তবে সেই সিরিজে অনুপস্থিত ছিলেন জস বাটলার। কিন্তু হ্যারি ব্রুকের নেতৃ্ত্বে ইংল্যান্ড ২-৩ ব্যবধানে পরাজিত হয়। ২৫ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার মইন আলির পরিবর্তে নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। মইন সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ থেকে বাদ পড়ার পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে জাতীয় দলের উইকেটকিপার ফিল সল্ট এবং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের ওপরে হ্যারি ব্রুককে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট।
Introducing our new men's white-ball vice captain, @Harry_Brook_88! ???? pic.twitter.com/NmBWVPZSng
— England Cricket (@englandcricket) January 20, 2025
২০২২ সালের ২৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা হ্যারি ব্রুক বর্তমানে ইংল্যান্ড দলের এক অপরিহার্য খেলোয়াড়। ২০টি একদিনের ম্যাচ এবং ৩৯টি টি-টোয়েন্টি খেলে ব্রুকের রান যথাক্রমে ৭১৯ এবং ৭০৭। টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আরও প্রশংসনীয়। ২৪টি ম্যাচে ২,২৮১ রান করেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে তিনি ৯টি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধশতরান করেছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ভারতের বিরুদ্ধে সিরিজে অধিনায়ক জস বাটলারের ডেপুটি হিসাবে কাজ করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি