সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হাজার, লক্ষ, সবকিছুর উর্ধ্বে! বিয়েতে হিমানির পরিবারের তরফে নীরজ কত টাকা পণ নিয়েছেন? জানলে চমকে যাবেন

Kaushik Roy | ২১ জানুয়ারী ২০২৫ ১৭ : ০৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: একপ্রকার নিঃশব্দে বিয়ে সেরে ফেলেছেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। সেই ছবি সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভক্তরা সকলেই তাঁকে অভিনন্দন এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভক্তরা সকলেই জানতে ইচ্ছুক নীরজ তাঁর বিয়েতে কত টাকা পণ নিয়েছেন। সেই টাকার অঙ্কটা চমকে ওঠার মত। এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নীরজের বাবা-মা জানিয়েছেন, মাত্র এক টাকায় বিয়ে হয়েছে নীরজ এবং হিমানির। কোনও পণ না উপহারও বিনিময় হয়নি দুই পক্ষের মধ্যে। এমনকি, জামাকাপড় পর্যন্ত নয়। হরিয়ানাতে যে পোশাক আশাকে বিবাহ হয়ে থাকে সেভাবেই বিবাহ সম্পন্ন হয়েছে নীরজ এবং হিমানির।

 

নীরজের পরনে ধুতি-কুর্তা এবং হিমানি পরেছিলেন ঘাগরা। নীরজের পরিবার সূত্রে খবর, ১৪ জানুয়ারি বাগদান পর্ব সারেন নীরজ এবং হিমানি। ১৫ জানুয়ারি প্রথমে গায়ে হলুদ পর্ব, বিকেলে মেহেন্দি এবং ডিজে ফাংশনের মাধ্যমে বিবাহ উদযাপন করেন তাঁরা। ১৬ জানুয়ারি বিকেলে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই পক্ষের পরিবার মিলিয়ে মোট ৬০ জন অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। রবিবার সমাজমাধ্যমে নিজেই সেই ছবি প্রকাশ করেন নীরজ। বিয়ে নিয়ে এর বেশি কিছুই জানাননি তিনি। আচমকা নীরজের বিয়ের ছবি দেখে চমকে যান তাঁর ভক্তরা। সমাজমাধ্যমে নীরজ লেখেন, ‘পরিবারের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। সকলের আশীর্বাদের ফলে আজ এই মুহূর্তে এসে পৌঁছেছি’। একটি ছবিতে দেখা যায় নীরজ এবং হিমানি বিয়ের মন্ত্র পাঠ করছেন।

 

 

 

অন্য একটিতে দেখা যায়, মায়ের থেকে আশীর্বাদ নিচ্ছেন নীরজ। একটি সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমানী হরিয়ানার লারসৌলির বাসিন্দা। পানিপতের লিটল অ্যাঞ্জেল স্কুলে পড়াশোনা। দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরবিদ্যায় স্নাতক। তিনি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন। সাউথইস্টার্ন লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। পেশায় একজন টেনিস খেলোয়াড়ও। তিনি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি আমহার্স্ট কলেজের টেনিস দলের ম্যানেজার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া