শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অনন্যা-বেদাঙ্গের নতুন রোম্যান্স! রক্তাক্ত অবস্থায় সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কী পুরস্কার পেলেন অটোচালক? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২১ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মহাকুম্ভে 'দেশি গার্ল' 


বিদেশের মাটিতে থাকলেও দেশের রীতি-নীতি সংস্কৃতি যে তিনি ভোলেননি, তা আরও একবার প্রমাণ করে দিলেন। সোমবার মহাকুম্ভে শামিল হতে প্রয়াগরাজে ছুটে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যাত্রাপথের ঝলক দেখিয়ে সেকথা জানালেন অভিনেত্রী। অন্য সময়ে আচার অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে নিককে দেখা গেলেও এবার একাই এসেছেন 'দেশি গার্ল'। পুণ্য যাত্রার ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেত্রী।


জুটিতে অনন্যা-বেদাঙ্গ


ইমতিয়াজ আলির পরিচালনায় আবারও রোম্যান্সের ছোঁয়া। ভরপুর রোম্যান্সের মেজাজে নজর কাড়বেন নতুন জুটি। বলিপাড়ার অন্দরের খবর, এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন অনন্যা পাণ্ডে ও বেদাঙ্গ রায়না। যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। তাই এই মুহূর্তে ছবি সংক্রান্ত বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা। 


সানায়ার প্রেমে অভয়! 


টিনসেল টাউনে ফের নতুন জুটির খবর। এবার একসঙ্গে দেখা যেতে চলেছে অভয় বর্মা ও সানায়া কাপুরকে। পরিচালনার দায়িত্বে থাকছেন সুজাত সৌদাগর। এই ছবির পরিকল্পনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। যদিও নায়ক-নায়িকা দু'জনেই দারুণ উত্তেজিত এই ছবিতে কাজ করার জন্য। 


সইফের প্রাণ বাঁচানোয় পুরস্কৃত অটোচালক


সইফ আলি খানকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন অটোচালক ভজন সিংহ রানা।পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সইফকে হাসাপাতালে নিয়ে আসার জন্য তাঁকে ১১,০০০ টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, "ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি ওঁকে নিয়ে হাসপাতালে যেতে পারব সেটাই করেছি। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া