শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: RM | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২১ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ক্যানসার আক্রান্ত 'অল দ্যাট ব্রিদস' ছবিখ্যাত পরিচালক শৌনক সেন। ২০২৩ সালে অস্কারের মঞ্চে পূর্ণদৈর্ঘ্যের ডকুফিল্ম বিভাগে মনোনীত হয়েছিলেন শৌনক সেনের ছবি।মারণরোগ থাবা বসিয়েছে অস্কার মনোনয়নপ্রাপ্ত বাঙালি পরিচালকের শরীরে। অস্ত্রোপচারে বাদ গিয়েছে কিডনির একাংশ। অস্ত্রোপচার সফল হয়েছে, ক্যানসার অংশ বাদ দেওয়া হয়েছে।
শৌনক জানিয়েছেন, গত অক্টোবর মাসে শারীরিক পরীক্ষা করাতে গিয়েই কিডনিতে একটি টিউমার ধরা পড়ে। পরে জানা যায়, সেটা ম্যালিগন্যান্ট। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। যদিও তার আগে কোনওরকম কিডনি সংক্রান্ত সমস্যা বা উপসর্গ ছিল না শৌনকের শরীরে।
সমাজমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে হাসপাতালের বেড থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন শৌনক নিজেই। সঙ্গে লিখেছেন, "বংশানুক্রমেও আমার পরিবারে ক্যানসারের কোনও ইতিহাস নেই। আমি মদ্যপান কিংবা ধূমপানও সেরকম করি না। তবে টিউমার ধরা পড়ার পরই আমাকে অস্ত্রোপচারের করানোর কথা বলা হয়। গত ২৬ ডিসেম্বর নেফ্রোটমি করে কিডনির একাংশ বাদ দেওয়া হয়েছে। একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার ফলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে পেরেছি। আমার পুজো, দিওয়ালি, ক্রিসমাস, নতুন বছরের শুরুটা সবটাই হাসপাতালের বিছানায় কাটল। "
অসুস্থ শৌনককে হাসপাতালে দেখতে এসেছিলেন মীরা নায়ার, তিলোত্তমা সোম-সহ অনেকে। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন রিচা চাড্ডা, কিরণ রাও, শেখর কাপুর, অদিতি রাও হায়দারি সহ বহু শিল্পী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি