সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দু'জন কোচের পক্ষে নয়, গম্ভীরকেই সময় দেওয়ার আর্জি প্রাক্তন নির্বাচক প্রধানের

Sampurna Chakraborty | ২০ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর একাধিক পরিবর্তন আনতে চলেছে বোর্ড। ইতিমধ্যেই দশ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। গৌতম গম্ভীরের পারফরম্যান্স নিয়েও কাটাছেঁড়া চলছে। গত কয়েক সপ্তাহে ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই ঘটে গিয়েছে। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বোর্ডের নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুনীল যোশী মনে করছেন, এখনই আমূল পরিবর্তন আনার কোনও প্রয়োজন নেই। বিশেষ করে কোচিংয়ে। সুনীল যোশী বলেন, 'আমার মনে হয় বর্ডার-গাভাসকর‌ ট্রফির পর এখনই বড়সড় পরিবর্তনের প্রয়োজন নেই। হার মেনে নিতে হবে। ওরা আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে।'

হেড কোচ হিসেবে ছয় মাস কাটিয়ে ফেলেছেন গম্ভীর। কিন্তু উল্লেখযোগ্য কোনও সাফল্য নেই। অনেকেই মনে করছে, সাদা বলের ক্রিকেটে এবং লাল বলের ক্রিকেটে আলাদা কোচ থাকা উচিত। তবে প্রাক্তন নির্বাচক প্রধান এর পক্ষে নয়। স্পষ্ট জানিয়ে দিলেন, আমাদের পাশ্চাত্য সংস্কৃতি অবলম্বন করা উচিত নয়। যোশী বলেন, 'আমাদের পাশ্চাত্য সংস্কৃতির দিকে এগোনো উচিত নয়। আমাদের নিজস্বতা থাকা দরকার। যা আমাদের জন্য মানানসই। কারণ আমাদের অধিকাংশ প্লেয়ার তিন ফরম্যাটেই খেলে। এমন খুব কম প্লেয়ার আছে যারা শুধুমাত্র একটা বা দুটো ফরম্যাটে খেলে। তাই এটা পার্থক্য গড়ে দেবে না।'

টেস্ট এবং একদিনের ক্রিকেটে কোচ হিসেবে এখনও সাফল্য পাননি গম্ভীর। টি-২০ তে রেকর্ড ভাল। মূলত আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের জন্যই তাঁকে কোচ করা হয়েছে। ক্রিকেটার হিসেবেও সাদা বলের ক্রিকেটে সফল গম্ভীর। ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। যোশী মনে করেন, এই পরিসংখ্যানের জন্য কোনও নির্দিষ্ট ধারণা পোষণ করা উচিত নয়। তিন ফরম্যাটের জন্যই কোচ করা হয়েছে তাঁকে। যোশী বলেন, 'দু'জন কোচ থাকলে, তাঁদের দৃষ্টিভঙ্গিও আলাদা হবে। যদিও সবাই পেশাদার। একটা সিরিজের আগে সাদা বলের কোচ দায়িত্ব নেবে। টেস্টের জন্য অন্য একজন কোচ। ট্রেনিংয়ের পদ্ধতি বদলে যাবে। আলাদা কোচ থাকলে অনেক কিছুই বদলে যায়। আমি তাই একাধিক কোচের পক্ষে নয়।' গম্ভীরকে আরও সময় দেওয়ার পক্ষপাতি প্রাক্তন নির্বাচক প্রধান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া