সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বেতন সমস্যায় প্র্যাকটিসে গরহাজির ফুটবলাররা, সমস্যা বাড়ছে মহমেডানে

Sampurna Chakraborty | ২০ জানুয়ারী ২০২৫ ০২ : ৩৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরেছে দল। পিছিয়ে পড়েও চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ছিনিয়ে নেয় রুদ্ধশ্বাস ড্র। কিন্তু মাঠের বাইরের সমস্যা বাড়ছে মহমেডান স্পোর্টিংয়ে। বেতন সমস্যায় সোমবার প্র্যাকটিসে নামেনি ফুটবলাররা। পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে বাইরে। মাঝে হাতে কিছুদিন সময় আছে। তাই চেন্নাই ম্যাচের পর ফুটবলারদের তিন-চারদিন ছুটি দিয়েছিলেন আন্দ্রে চের্নিশভ। সোমবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। এদিন বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে সাদা কালো ব্রিগেডের ট্রেনিং ছিল। কিন্তু কোচিং স্টাফ এবং সদ্য সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের পাঁচজন ফুটবলাররা ছাড়া কেউই অনুশীলনে আসেনি। প্লেয়ারদের থেকে কোচিং স্টাফের সংখ্যা বেশি ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পাঁচজনকে নিয়েই ট্রেনিং শুরু করেন রুশ কোচ। এই তালিকায় ছিলেন রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মাহিতোষ রায়রা। ছুটিতে ভিন রাজ্যের ফুটবলাররা বাড়ি ফিরে গিয়েছে। শোনা যাচ্ছে, তাঁরা কেউই কলকাতায় আসেনি। বেতন নিয়ে নির্দিষ্ট কিছু না জানা পর্যন্ত মাঠে নামতে চাইছে না সাদা কালো ব্রিগেডের ফুটবলাররা। 

বেতন সমস্যা মেটাতে সোমবার মহমেডানের কর্তা, কোচের সঙ্গে আলোচনায় বসেন শ্রাচীর কর্তারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচ আন্দ্রে চের্নিশভ। এছাড়াও ছিলেন মহম্মদ কামারউদ্দিন, দীপেন্দু বিশ্বাসরা‌।‌ তবে বৈঠকে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। মিটিং সেরে সরাসরি ট্রেনিংয়ে যোগ দেন তাঁরা। প্রসঙ্গত, বেঙ্গালুরু ম্যাচ খেলে ফেরার পর চেন্নাই ম্যাচের আগের দিন বিদ্রোহ জানায় ফুটবলাররা। জানানো হয়, দু'মাসের বেতন না মেটানো হলে মাঠে নামবে না তাঁরা। যার ফলে এক ঘন্টা দেরীতে শুরু হয় প্রাক ম্যাচ প্রস্তুতি। মহমেডানের এক শীর্ষকর্তা মাঠে এসে ফুটবলারদের বেতন মেটানোর আশ্বাস দেওয়ার পর মাঠে নামে ফুটবলাররা। পরের দিন ম্যাচও খেলে। কিন্তু সমস্যার সুরাহা না হওয়ায় সোমবার প্র্যাকটিসে‌ গরহাজির ছিল ফুটবলাররা। ক্রমশ সমস্যা বাড়ছে মহমেডানে। শুক্রবার মুম্বই উড়ে যাওয়ার কথা দলের। তার আগে সমস্যা মেটানোর জন্য হাতে মাত্র তিনদিন সময় রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া