শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দলে ওপেনার ছাড়া কারোর জায়গা পাকা নয়: ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিস্ফোরক মন্তব্য অক্ষর প্যাটেলের

Kaushik Roy | ২০ জানুয়ারী ২০২৫ ০১ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি খেলতে ইতিমধ্যেই দুই দল এসে পৌঁছেছে কলকাতায়। কী কম্বিনেশনে দল গড়া হবে শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে? ম্যাচের আগে এদিন প্রেস কনফারেন্সে তারই উত্তর জানিয়ে গেলেন অক্ষর প্যাটেল। ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের মতে, দলে শুধুমাত্র ওপেনারদের স্থায়ী ব্যাটিং পজিশন রয়েছে। অন্যদিকে, ৩ থেকে ৭ নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডারে খেলোয়াড়দের ফ্লোটার হিসেবে গড়ে তোলা হয়েছে। কারোর পজিশন পাকা নয়। পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পালন করতে হবে।

 

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওডিআই সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অক্ষর প্যাটেল। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাইল্যাটারাল সিরিজ হলেও ভারতের কাছে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের আগে যা অত্যন্ত জরুরি। সোমবার সাংবাদিক সম্মেলনে অক্ষর প্যাটেলকে জিজ্ঞাসা করা হয়, দলে ফ্লোটার হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে। তিনি জানান, ওপেনারদের জায়গা পাকা হলেও, ৩ থেকে ৭ নম্বর পর্যন্ত ব্যাটাররা ম্যাচের পরিস্থিতি, টিম কম্বিনেশন এবং বোলারদের সঙ্গে ম্যাচ-আপের উপর ভিত্তি করে ব্যাটিংয়ে আসবেন।

 

তাঁর কথায়, ‘আমরা আলোচনা করেছি ওপেনারদের জায়গা নির্দিষ্ট থাকবে। কিন্তু ৩ থেকে ৭ নম্বর পর্যন্ত ব্যাটারদের যে কোনও সময় ব্যাটিংয়ে পাঠানো হতে পারে। একটি নির্দিষ্ট পজিশনে একজন ব্যাটার খেলবেন এমন নয়। মিডল অর্ডার ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে আসবে। সবাই ফ্লোটার হিসেবে খেলবে সেটা শুরুতে ব্যাট করতে আসা হোক কিংবা শেষের দিকে ব্যাট করা হোক। এটা শুধু আমার জন্য নয় বাকি সবার জন্যই প্রযোজ্য’। তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যবহার কতটা কার্যকরী ভাবে করা হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া