সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরা কী তাহলে বল করলেন কোল্ড প্লে-র গায়ক ক্রিস মার্টিনকে? কী বলছেন তারকা বোলার?

Kaushik Roy | ২০ জানুয়ারী ২০২৫ ০১ : ০৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে-র কনসার্ট ছিল নভি মুম্বইতে। সেখান থেকে ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরার প্রশংসা করেছিলেন ব্যান্ডের লিড সিঙ্গার ক্রিস মার্টিন। এবার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে মুখ খুললেন জসপ্রীত বুমরা। কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বুমরা লেখেন, ‘কী দারুণ পরিবেশ। তবে এত বড় কনসার্টে নিজের নাম শুনতে পেরে আরও ভাল লাগছে’। প্রসঙ্গত, শনিবার নভি মুম্বাইতে কনসার্ট ছিল বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে-র।

 

অনুষ্ঠান চলাকালীন ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন ভক্তদের একের পর এক গানের মাধ্যমে মাতিয়ে তুলেছিলেন। জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক মঞ্চে গান করার পাশাপাশি হঠাৎই প্রসঙ্গ তোলেন ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে। কনসার্ট চলাকালীন ক্রিস মার্টিন তাঁর বিখ্যাত গান ‘আ স্কাই ফুল অব স্টার্স’ গাইছিলেন। দর্শকরাও তাঁর সঙ্গে গলা মেলাচ্ছিলেন। ঠিক তখনই, হঠাৎ করেই ক্রিস গান বন্ধ করে দেন। থামতে বলেন দর্শকদেরও। মাইক্রোফোনে এসে জানান তাঁকে কনসার্ট শেষ করতে হবে। কনসার্ট কারণ জসপ্রীত বুমরা তাঁর জন্য ব্যাক স্টেজে অপেক্ষা করছেন। বুমরার সঙ্গে ক্রিকেট খেলতে হবে। বুমরা তাঁকে বল করতে চান।

 

মজার ছলে মার্টিন বলেন, ‘দেখুন, আমাদের শো শেষ করতে হবে, কারণ জসপ্রীত বুমরা ব্যাক স্টেজে অপেক্ষা করছেন। তিনি আমাকে বল করতে চান’। মার্টিনের এই কথা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। তাঁদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। অনেকেই ভেবেছিলেন, বুমরা মঞ্চে উপস্থিত হয়ে বড়সড় চমক দিতে পারেন। যদিও বাস্তবে তা হয়নি। তবে বুমরার নাম কোল্ডপ্লে কনসার্টে উঠে আসা এবং ক্রিস মার্টিনের এই ব্যতিক্রমী মজার ভঙ্গি ভক্তদের আনন্দে ভরিয়ে তোলে। ক্রিস মার্টিন কনসার্ট চলাকালীন দর্শকদের সঙ্গে হিন্দিতে কথোপকথন করেন, যা আরও এক অসাধারণ মুহূর্ত সৃষ্টি করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া