শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress kareena kapoor khan sends strong message over family scrutiny following saif ali khan s attack

বিনোদন | ‘…বিবেক বলে কিছু নেই!’ কড়া কথা লিখেও মুছলেন করিনা! মেজাজ হারিয়ে এমন কি লিখেছিলেন সইফ-পত্নী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের উপর মেজাজ হারালেন করিনা। সইফ-কাণ্ডের পর থেকে তাঁর বাড়ি ও লীলাবতী হাসপাতালের উপর অষ্টপ্রহর ভিড় করে রয়েছে পাপারাজ্জির দল। সামান্য খড়কুটো নড়লেও মুহূর্তে জ্বলে উঠছে ফ্ল্যাশবাল্ব। সদ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে কোরিনাদের আবাসনে দুই ব্যক্তি দু'টি বড় খেলনা নিয়ে ঢুকছে। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে “তৈমুর এবং জেহ-র জন্য নয়া সব খেলনা এল” এবং তা দেখেই মেজাজ হারান সইফ-পত্নী। 

সেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে করিনা লেখেন, “এবার বন্ধ করুন এসব। বিবেক বলে কিছু নেই? ঈশ্বরের দোহাই, আমাদের একা ছেড়ে দিন।” এর সঙ্গে দু'টি হাত জোড় করা ইমোজিও জুড়ে দিয়েছিলেন তিনি। তবে খানিক পরেই সেই স্টোরি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন তিনি। 

 


প্রসঙ্গত, সইফের উপর হামলার পর হাসপাতালে চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে ঢুকতে দেখা গিয়েছিল করিনাকে। সইফের অবস্থা একটু স্থিতিশীল হলে সমাজমাধ্যমে প্রথমবার মুখ খুলে অভিনেত্রী লিখেছিলেন, "এই ঘটনা আমাদের কাছে অপ্রত্যাশিত। কীভাবে দিনটা কেটেছে আমরাই জানি। এখনও বিশ্বাস করতে পারছি না, পুরো বিষয়টা। এই কঠিন পরিস্থিতিতে আমি অনুরোধ করব, যাতে সবাই একটু সংবেদনশীল হন।" করিনা আরও লিখেছিলেন, "যেভাবে নানা খবর ছড়িয়ে পড়ছে, তা একেবারেই কাম্য নয়। এতে আমাদের পরিবারে বিপদের ঝুঁকি আরও বাড়ছে। তাই সবার কাছে অনুরোধ, দয়া করে আমাদের পরিবারের সম্মান বজায় রাখুন।"


গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত সইফ। তাঁকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। উল্লেখ্য, সইফ-কাণ্ডের প্রধান অভিযুক্তকে রবিবার-ই গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মুম্বই পুলিশ তার নাগাল পায়। জানা গিয়েছে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি। নাম, মোহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া