সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগেই জানা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার সময়ই রোহিত শর্মা সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে তাঁকে। এদিন আসন্ন রঞ্জি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার পর তা সরকারি ভাবে সামনে এল। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য ১৭ সদস্যের দল সোমবার ঘোষণা করল মুম্বই। ২৩ জানুয়ারি থেকে ম্যাচটি হবে মুম্বাইয়ের এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে। রোহিত শর্মার পাশাপাশি তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তারকা অলরাউন্ডার শিভম দুবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলবেন।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রোহিত শর্মা নন, একাধিক তারকা-সমৃদ্ধ মুম্বই দলের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানেই। রাহানের নেতৃত্বে খেলতে প্রস্তুত রোহিত শর্মাও। ন’বছর পর প্রথম রঞ্জি ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার তাঁর শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে উত্তর প্রদেশের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বইয়ের স্কোয়াডে রোহিত ছাড়াও যশস্বী জয়সওয়াল, শিভম দুবে, শার্দুল ঠাকুর এবং শ্রেয়স আইয়ার জায়গা পেয়েছেন।
তবে বাদ পড়েছেন বেশ কিছু পরিচিত মুখ। উল্লেখ্য, ২০২৪ সালে সাদা বলের ক্রিকেটে রোহিত ভালো পারফর্ম করলেও টেস্ট ক্রিকেটে তাঁর পরিসংখ্যান ছিল বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে ভারত মাত্র তিনটি ওডিআই খেলেছিল এবং তাতে রোহিত করেছিলেন ১৫৭ রান। অন্যদিকে, টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে করেছিলেন ৩৭৮ রান। তবে টেস্ট ক্রিকেটে ১৪ ম্যাচে রোহিতের রান মাত্র ৬১৯। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে রঞ্জি ট্রফিতে খেলে নিজের ফর্ম ফিরে পাওয়ার আশায় রয়েছেন ভারত অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি