সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ২০০ শতাংশ দিতে তৈরি, ধামাকার প্রতিশ্রুতি দিলেন ঋষভ পন্থ

Sampurna Chakraborty | ২০ জানুয়ারী ২০২৫ ২২ : ৫০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দল কলকাতায়। কিন্তু সেই দলে নেই ঋষভ পন্থ। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন। ২৩ জানুয়ারি শুরু খেলা। তার আগে একদিনের জন্য ঝটিকা সফরে কলকাতায় পন্থ। রবিবার রাতে শহরে পা রাখেন তারকা উইকেটকিপার ব্যাটার।‌ মঙ্গলবার যাবতীয় জল্পনায় সিলমোহর পড়ল। লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ। তাঁকে পাশে বসিয়ে ঘোষণা করলেন এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা।‌ সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটেয়।‌ সেটা এক ঘন্টার বেশি দেরীতে শুরু হয়। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জহির খানের উপস্থিতিতে পন্থের জার্সির উন্মোচন হল। ১৭ নম্বর জার্সি পরে নামবেন লখনউয়ের অধিনায়ক। শুধু ঘোষণাই নয়, সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন, ঋষভই আইপিএলের সেরা অধিনায়ক হবেন। 

লখনউয়ের মালিক স্পষ্ট জানিয়ে দেন, আইপিএলে‌ তাঁকে নেওয়া মাত্র অধিনায়ক নির্ধারিত হয়ে যায়। সোমবার সাংবাদিক সম্মেলনের সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'ঋষভকে নিলামে নেওয়ার পরই আমরা নিশ্চিত ছিলাম যে ওই আমাদের অধিনায়ক হবে। আমরা ঘোষণার অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই মুহূর্ত এল।' এলএসজিতে যোগ দিতে পেরে খুশি ঋষভ পন্থ। জানান, তাঁর এই ফ্রাঞ্চাইজতে খেলার ইচ্ছা ছিল। তাঁর ওপর আস্থা রাখার জন্য ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারকা ক্রিকেটার। একইসঙ্গে নিজেকে উজাড় করে দেওয়ার অঙ্গীকার নিলেন। ঋষভ পন্থ বলেন, 'লখনউতে যোগ দিতে পেরে আমি খুশি। আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রতিজ্ঞা করছি, নিজের ২০০ শতাংশ দেব। নিজের সাধ্যের মধ্যে যা সম্ভব করার চেষ্টা করব। নতুনভাবে শুরু করার জন্য আমি প্রস্তুত। আশা করছি ধামাকা হবে।' 

এই প্রথম আইপিএলে দিল্লি ছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে পন্থকে। নতুন শুরুর জন্য তৈরি তিনি। রেজাল্ট নিয়ে ভাবতে চান না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। জানান,‌ রোহিত সহ অন্যান্য সিনিয়রদের থেকে অনেক কিছুই শিখেছেন। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। পন্থ বলেন, 'আমি সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে হয় জানি। রোহিত ভাইয়ের থেকে এটা শিখেছি। সেটাই এবার কাজে লাগানোর চেষ্টা করব। আমি নিজেকে উজাড় করে দেব। তবে পারফরম্যান্সে ওঠা-নামা থাকতেই পারে। কিন্তু শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাব।' অধিনায়ক পন্থের ভূয়সী প্রশংসা করেন লখনউয়ের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'পন্থের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত প্রভৃতি আছে। সবাই বলে, আইপিএলের ইতিহাসে রোহিত এবং ধোনি সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই তালিকায় ঢুকে যাবে পন্থের নাম। দশ বছর পর সবাই বলবে ধোনি, রোহিত এবং ঋষভ আইপিএলের সেরা অধিনায়ক।' কোটিপতি লিগে নতুন যাত্রা শুরু করে দিলেন ঋষভ পন্থ। তাঁর হাত ধরে আবার সাফল্যের সরণিতে ফেরার বিষয়ে আশাবাদী গোয়েঙ্কা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া