সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ জানুয়ারী ২০২৫ ২১ : ০৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টের নতুন অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ। সোমবার দুপুরে কলকাতার আরপিজি হাউজে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দুপুর আড়াইটেয় সাংবাদিক সম্মেলন ডাকা হলেও, সেটা সঠিক সময় শুরু হয়নি। যদিও ঋষভ পন্থ অনেক আগেই চলে আসেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা নিজের ঘনিষ্ঠ মহলে জানান, আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থ সেরা অধিনায়ক হবে। রেকর্ড অঙ্ক ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে নেয় লখনউ সুপার জায়ান্টস। তখনই বোঝা গিয়েছিল, ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারকে অধিনায়ক করা হবে। তাতে সিলমোহর পড়ল। ২০২১, ২০২২ এবং ২০২৪ আইপিএলে দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। তবে আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার হন পন্থ। এর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের। গত আইপিএলে তাঁকে ২৪.৭৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
লখনউ সুপার জায়ান্টের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হলেন ঋষভ। এর আগে এই দায়িত্বে ছিলেন কেএল রাহুল, নিকোলাস পুরান এবং ক্রুনাল পাণ্ডিয়া। ২০২২ এবং ২০২৩ সালে প্লে অফে যায় লখনউ। এই প্রথম এবার প্লে অফে যেতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। টেবিলে সাত নম্বরে শেষ করে। কেএল রাহুলের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান ফ্র্যাঞ্চাইজির মালিক। সেদিনই অধিনায়ক বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দিল্লি ক্যাপিটালসের পর আইপিএলে দ্বিতীয় দলকে নেতৃত্ব দেবেন পন্থ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি