শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Akshay Kumar appears as Lord Shiva in Vishnu Manchu s pan India mythological film Kannappa

বিনোদন | হাতে উদ্যত ত্রিশূল, পরনে বাঘছাল! এবার আর শিব-অনুচর নয়, ‘মহাদেব’ হয়েই ফিরছেন অক্ষয়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জানুয়ারী ২০২৫ ২০ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তাঁর ৩৭ বছরের কেরিয়ারে প্রথমবার তেলুগু ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমার। ছবির নাম ‘কান্নাপ্পা’। গত বছরেই ‘কান্নাপ্পা’তে অক্ষয়ের অভিনয়ের কথা জানিয়েছিলেন ছবির নির্মাতারা। সোমবার সামনে এল অক্ষয়ের ‘কান্নাপ্পা’ লুক। সোমবার সকালে শিবের অবতারে সামনে এলেন অক্ষয় কুমার। ইন্সটাগ্রামে নিজের এই লুকের ছবি পোস্ট করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে ‘ওএমজি: ওহ মাই গড’ ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে এবং ‘ওএমজি ২’-তে মহাদেবের বিশ্বস্ত সঙ্গীর ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। 

 

ছবিতে দেখা যাচ্ছে এক হাতে ডমরু, অন্য হাতে ত্রিশূল তুলে উদ্যত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন 'নীলকণ্ঠ রূপী অক্ষয়। এক পা পাথরের উপর রাখা, অন্যটি ভাঁজ করে আলতো তুলে রাখা।  ধুতির উপর জড়ানো বাঘছাল, কানে কুণ্ডল, গলায় ও কোমরবন্ধে জড়ানো রুদ্রাক্ষ- সব মিলিয়ে অভিনেতার ‘মহাদেব’ রূপ সম্ভ্রম জাগায়। ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কান্নাপ্পা’-র জন্য মহাদেবের পবিত্র আভায় পা রাখা। এই মহাকাব্যিক কাহিনিকে জীবন্ত করে তুলতে পেরে যারপরনাই সম্মানিত। প্রার্থনা করি, ভগবান শিব আমাদের এই ঐশ্বরিক যাত্রায় যেন পথ দেখান। ওম নমঃ শিবায়!"

 


‘কান্নাপ্পা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু। এছাড়াও ছবিতে রয়েছেন প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল, শরৎকুমার, মধু, মোহন বাবু, কাজল আগরওয়াল এবং ব্রহ্মানন্দনের মতো তারকারা। ভগবান শিবের উপর ভিত্তি করে পৌরাণিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।

 

এই প্রথম নয়। ২০১৮ সালেই দক্ষিণী ছবির জগতে পা রেখেছিলেন অক্ষয়। রজনীকান্ত ও ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ‘টু পয়েন্ট জিরো’ নামের তামিল ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল 'খিলাড়ি'কে। আর এবার তিনি পা রাখছেন তেলুগু ছবির জগতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া