সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ফিরল পুরোনো রীতি, ইডেন থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা

Sampurna Chakraborty | ২০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইডেন থেকেই শুরু হয়ে গিয়েছে বোর্ডের নতুন দশ দফা নির্দেশিকা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনও নির্দিষ্ট প্লেয়ারের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা না করা হয়। সবাই টিম বাসে যাতায়াত করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতার পর ইডেনে প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। তার আগেই দশ দফা নির্দেশিকা সিএবিতে পাঠিয়ে দেয় বোর্ড। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি জানান, বোর্ডের নির্দেশ পালন করার জন্য তাঁরা তৈরি। স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'বিসিসিআইয়ের‌ গাইডলাইন মাথায় রেখে, সিএবি কোনও প্লেয়ারের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেনি। ভারতীয় দলের জন্য শুধু একটা টিম বাস রাখা হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা রাখা হচ্ছে না। আমাদের বোর্ডের নিয়ম মানতে হবে। যেখানে স্পষ্ট লেখা আছে, সব প্লেয়ারকে প্র্যাকটিসে এবং ম্যাচের সময় দলের সঙ্গে বাসেই ট্র্যাভেল করতে হবে।' 

অতীতে একাধিকবার তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেছে। যা স্থানীয় ক্রিকেট সংস্থার সাহায্যে বোর্ডের অপারেশন দল ব্যবস্থা করত। এমনকী অস্ট্রেলিয়া সফরে দু'জন তারকা ক্রিকেটার তাঁদের পরিবারের সঙ্গেই ট্র্যাভেল করেছে। তবে নতুন নিয়ম চালু হওয়ার পর আবার গতানুগতিক চিত্র দেখা যাচ্ছে। রবিবার টিম বাসে ইডেনে আসে ভারতীয় দল। কোচ গৌতম গম্ভীর, সাপোর্ট স্টাফ সহ সমস্ত ক্রিকেটার একসঙ্গে একই বাসে আসে। এই তালিকায় ছিলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়াও। গৌতম গম্ভীরের ম্যানেজারের টিম হোটেলে থাকা এবং দলের সঙ্গে একই বাসে, গাড়িতে ঘোরা নিয়ে প্রশ্ন উঠেছিল। কলকাতায় এসেছেন গম্ভীরের ম্যানেজার। কিন্তু আলাদা হোটেলে তাঁকে রাখা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া