শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ জানুয়ারী ২০২৫ ১৪ : ৫৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত নাটকের সাক্ষী থাকল মুম্বই আদালত এবং সেখানে উপস্থিত সকলে। রবিবার মুম্বইয়ের বান্দ্রার আদালতে বলিউড অভিনেতা সইফ আলি খানের অভিযুক্ত আক্রমণকারীকে হাজির করা হয়। হাই প্রোফাইল এই মামলায় অভিযুক্ত বাংলাদেশি মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে দুই আইনজীবীর মধ্যে বচসা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
রবিবার শরিফুলকে কড়া পুলিশি পাহাড়ায় বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়। বিচারক তাঁকে জিজ্ঞেস করেন পুলিশ বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ আছে কি না। উত্তরে অভিযুক্ত জানায় তাঁর কোনও অভিযোগ নেই। শরিফুলকে কাঠগড়ায় দাঁড় করাতেই একজন আইনজীবী এগিয়ে এসে দাবি করেন, তিনি অভিযুক্তের হয়ে সওয়াল করবেন। এরপরেই নাটকের সূত্রপাত। ওকালতনামায় সই করাতে যাবেন সেই সময় অন্য একজন আইনজীবী দৌড়ে গিয়ে তাঁর তৈরি করা ওকালতনামায় সই করিয়ে নেন। কে শরিফুলের হয়ে সওয়াল করবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। দুই আইনজীবীর মধ্যে বাগবিতণ্ডার পর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই আইনজীবীকেই শরিফুলের হয়ে সওয়াল করার অনুমতি দেন। আদালত অভিযুক্তের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত সইফ। তাঁকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সইফের হামলাকারীকে ধরতে গিয়ে দু'বার ভুল ব্যক্তিকে আটক করে পুলিশ। তৃতীয় বারের চেষ্টায় তারা সফল হব সঠিক অভিযুক্তকে পাকড়াও করতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি