শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২০ জানুয়ারী ২০২৫ ১৩ : ৪৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ফের নতুন চক্রান্তে জড়িয়েছে গীতা। চলছে বিয়ে বিভ্রাট! হুলস্থূল কাণ্ড গোটা সেট জুড়ে। এর মাঝে কোথায় 'গীতা-স্বস্তিক'? কী করছে জুটিতে? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল দাসানি ২ স্টুডিওয়, স্টার জলসার 'গীতা এলএলবি'র শুটিং ফ্লোরে।
শ্রীমতি ভয়ঙ্করী 'গীতা'
কোর্টের ভিতর তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! কিন্তু মেকআপ রুমে কী চলছে? একেবারে অন্য লুকে গীতা! ডেনিমের সঙ্গে হুডি আর শাঁখা-সিঁদুর। আসলে মেকআপ হলেও শাড়ি পরা হয়নি তখনও। গীতার পাশেই স্বস্তিক। চলছে খুনসুটি। ক্যামেরা অফ হলে গীতা কেমন? জোরে হেসে 'স্বস্তিক' ওরফে কুণাল শীল-এর জবাব, "ওরে বাবা! সে তো ভয়ঙ্কর!" কথা শেষ হওয়ার আগেই গীতার হাতে পিটুনি জুটল। কুণালকে থামিয়ে 'গীতা' ওরফে হিয়া মুখোপাধ্যায়ের জবাব, "একেবারেই নয়, আমি পোলার অপোজিট। গীতার মতো এত ডানপিটে নই।" ঘাড় নেড়ে সম্মতি জানায় কুণাল। শুধু বাংলায় নয়, গীতা এখন দর্শকের মন করছে বিভিন্ন ভাষায়, কেমন অনুভূতি? হিয়ার কথায়, "সত্যি বলতে কী, আমার গর্ব হয়। আমরা প্রত্যেকে নিশ্চয়ই এত ভাল কাজ করছি যে সারা দেশে বিভিন্ন ভাষায় চলছে এই ধারাবাহিক। শুরুটা যেহেতু আমাদের হাত ধরেই, তাই খুব ভাললাগে।"
প্রেম করছেন হিয়া-কুণাল?
নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে দর্শকের প্রশ্ন বাস্তবেও কী তাঁরা প্রেম করছেন? সঙ্গে সঙ্গে কুণালের হাত জড়িয়ে ধরে হিয়া বলেন, "আজ সত্যিটা বলে দাও। হ্যাঁ আমরা প্রেম করছি।" হিয়ার কথা শুনে হেসে লুটোপুটি কুণাল। হাসি থামিয়ে কুণাল বলেন, "আসলে বন্ধুত্বটা এত ভাল আমাদের যে অনস্ক্রিন তার ছবিটা ফুটে ওঠে। তাই দর্শকের মনে হতে পারে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তবে এটা একেবারেই ভুল। যদিও এই ভাবনাগুলো দর্শকের মনে আমাদের জায়গা আরও বাড়িয়ে দেয়। তাই বেশ মজা হয় এইসব শুনলে।"
অনেকক্ষণ হিয়ার শাড়ি আগলে দাঁড়িয়ে আছেন কস্টিউম ম্যানেজার। আর সময় নেই হাতে। এক্ষুনি ফ্লোরে ফিরতে হবে হিয়াকে। তার আগে 'গীতা' হয়ে উঠতে হবে। পাঁচ মিনিটেই হল ভোলবদল! মারপিট করতে করতেই ফ্লোরে পৌঁছলেন পর্দার 'গীতা-স্বস্তিক'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি