সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরা, কোহলির সই করা ব্যাট ছিল তাঁর কাছে, সেই ব্যাটই এবার অন্য কাজে লাগালেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার

Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৫ ০২ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার সই করা ব্যাট ন্যাশনাল ক্রিকেট ইনক্লুশন চ্যাম্পিয়নশিপসে দান করলেন অস্ট্রেলিয়ার তারকা অফস্পিনার নাথান লায়ন। এনসিআইসি এমন একটি সংস্থা যারা অস্ট্রেলিয়ার বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সমর্থন করে থাকে। জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী নাথান লায়ন এই সংস্থার অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। ভারতীয় তারকা বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার সই করা ব্যাট ওই সংস্থার হাতে তুলে দিয়েছেন তিনি। সেখানে ব্রেইলে লেখা রয়েছে ‘খেলা সবার জন্য’। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে লায়ন জানান, ‘আমাদের মত খেলোয়াড়দের দায়িত্ব হল পরবর্তী প্রজন্মকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করা। আমি বিশ্বাস করি, ক্রিকেট এমন একটি খেলা যা সবার জন্য। যদি আমরা ছেলেমেয়েদের অনুপ্রাণিত করতে পারি, তবে সেটাই সার্থকতা’। 

 

অস্ট্রেলিয়ার তারকা স্পিনারের আশা, এই বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটি টিমে জায়গা করে নিতে পারবে। তিনি জানান, এই দলটি ব্রিসবেনে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছে। বলা যায়, রাজ্যস্তরের ক্রিকেট খেলছে বর্তমানে এই খেলোয়াড়রা। আশা করি, আন্তর্জাতিক দলে জায়গা করে নেওয়ার জন্য নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবে’। ২০২৫ সালের এনসিআইসি আয়োজিত করবে অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, ছ’দিনের এই প্রতিযোগিতা ১৯ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

 

ব্রিসবেনের মার্চেন্ট পার্কে অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ম্যাচ। আয়োজনের দায়িত্বে থাকবে কুইন্সল্যান্ড ক্রিকেট এবং ওয়্যারহাউস ক্রিকেট। প্রসঙ্গত, নাথান লায়ন সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলেছেন। খুব বেশি বল করার সুযোগ না পেলেও সাত ইনিংসে ন’টি উইকেট নিয়েছেন তিনি। ২.৭০ ইকোনমি রেটে এবং ৩৬.৮৮ গড়ে বোলিং করেছেন তিনি। বিজিটির শেষে জল্পনা ছড়ায় হিপ ইনজুরির সমস্যায় ভুগছেনন লায়ন। তবে অজি স্পিনার নিশ্চিত করেছেন তিনি সম্পূর্ণ ফিট এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলার জন্য তৈরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া