শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mumbai Police explained, how accused entered Saif Ali Khan s residence on 12th floor

বিনোদন | সইফের বাড়ির ১২ তলায় কীভাবে উঠেছিল হামলাকারী শরিফুল, জানাল মুম্বই পুলিশ

AD | ১৯ জানুয়ারী ২০২৫ ০২ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। পশ্চিম থানে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ জানুয়ারি রাতে কীভাবে বিনা বাধায় সইফের বহুতল বাড়িটির ১২ তলায় উঠতে সক্ষম হয়েছিলে? রবিবার তার খোলসা করল পুলিশ।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার দিন সকাল ৭টা পর্যন্ত বান্দ্রা পশ্চিমের একটি বাসস্ট্যান্ডে ঘুমিয়েছিলেন শরিফুল। এর পর একটি ট্রেন ধরে ওরলি পৌঁছন। সেখান থেকে আবার বান্দ্রায় আসে। ১৬ জানুয়ারিতে বান্দ্রার সতগুরু শরণ বিল্ডিংয়ে প্রবেশ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রথমে সিঁড়ি দিয়ে সাত বা আট তলা পর্যন্ত পৌঁছন। সেখান থেকে পাইপ বেয়ে ১২ তলায় পৌঁছয়। এরপর সইফের বাড়ির বাথরুমের জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেই সময় তাঁকে অভিনেতার পরিচারিকা দেখে ফেলেন তার পরেই আচমকা সইফের উপর হামলা করেন শরিফুল।

মুম্বই পুলিশের দাবি, ধৃত শরিফুল বাংলাদেশী। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে কোর্টে পেশ করা হবে যত দ্রুত সম্ভব। যদিও শরিফুলের আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল বাংলাদেশের নাগরিক নন। তিনি দাবি করেন, পুলিশের কাছে কোনও প্রমাণ নেই। তাঁর মক্কেল ওই এলাকায় গত সাত বছর ধরে রয়েছেন বলেও দাবি করেন।

গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত সইফ। তাঁকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া