রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor and MP Ravi Kishan reacts to attack on Saif Ali Khan

বিনোদন | হাসপাতালে ভর্তি সইফ, তবু করিনাকে দুশ্চিন্তা না করার কেন পরামর্শ রবি কিষেণ-এর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  গত বছর থেকে দারুণ চর্চায় রবি কিষে। না, না রাজনীতির জন্য নয়। বরং অভিনয়ের জন্য।  কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ ছবিতে পুলিশের চরিত্রে নজর কাড়েন অভিনেতা। প্রশংসিত হয় তাঁর অভিনয়। বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষেণ এবার মুখ খুললেন সইফ-কাণ্ড নিয়ে। 

 

সইফ-কাণ্ডে উদ্বেগ তো বটেই, নিজের মনখারাপও লুকোননি রবি। সংবাদমাধ্যমকে বললেন, " অত্যন্ত দুঃখের ব্যাপার। সইফ আমার শুধু সহকর্মী নয়, বন্ধুও বটে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছি আমরা। রাট ২টোর সময় একটা চোর ওঁর বাড়িতে সোজা ঢুকে গিয়ে ওঁর উপর হামলা করল...আমি  নিশ্চিত তাবড় তাবড় পুলিশ আধিকারিকেরা আদাজল খেয়ে নেমেছেন এই ঘটনার তদন্তে। ফয়সালা তো হবেই। মুম্বই পুলিশের স্বতন্ত্র পরিচয় রয়েছে। অপরাধীকে প্রচণ্ড কড়া শাস্তি দেওয়া হবে।"

 

সামান্য থেমে সইফের 'এজেন্ট বিনোদ' ছবির এই সহ-অভিনেতা আরও বলেন, " অবশ্যই তারকাদের সুরক্ষার উপর আরও জোর দেওয়া উচিত। আরও আঁটোসাঁটো হওয়া উচিত। আমি প্রার্থনা করছি, সইফ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি ওঁর পরিবার এবং করিনাকে বলব বিন্দুমাত্র দুশ্চিন্তা করতে না। পুলিশ আপনাদের পাশে রয়েছে। সরকার সবসময় সঙ্গে রয়েছে। আবার বলছি, কোনও চিন্তা করবেন না।"

 

এইমুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপদসীমার বাইরে। আর কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।বুধবার নিজের ঘরেই, এলোপাথাড়ি ছুরি চলে বলি-তারকা, নবাব পুত্র সইফ আলি খানের উপর। শড়িরে ছ'টি ক্ষত, তারমধ্যে দুটি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতীতে বুধবার রাত থেকেই চিকিৎসারত সইফ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া