সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৫ ০১ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে খো খো বিশ্বকাপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হল প্রিয়াঙ্কা ইংলের নেতৃত্বাধীন ভারতীয় দল। ৭৮-৪০ স্কোরে নেপাল দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের মেয়েরা। এদিন খেলার শুরু থেকেই আক্রমণে দাপট দেখাচ্ছিল ভারত। পরপর আক্রমণের মুখে পড়ে হিমসিম খাচ্ছিল নেপাল। প্রথম টার্নের শেষে ভারত এগিয়ে ছিল ৩৪-০ ব্যবধানে। দ্বিতীয় টার্নে নেপাল আক্রমণে ফিরে এসে ব্যবধান কমিয়ে ৩৫-২৪ করলেও চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখেছিল ভারত। তৃতীয় টার্নে ভারত আরও ৩৮ পয়েন্ট যোগ করে ফাইনাল নিজেদের মুঠোয় করে নেয়। ম্যাচ বাঁচাতে শেষ টার্নে আক্রমণে নামা ছাড়া কোনও উপায় ছিল না নেপালের কাছে।
কিন্তু ভারতীয় ডিফেন্ডারদের কাবু করতে পারেনি তারা। শেষ টার্নে নেপাল সংগ্রহ করতে পারে মাত্র ১৬ পয়েন্ট। ফাইনালের মঞ্চে ৭৮-৪০ স্কোরের বড় ব্যবধানে জয়ী হয়ে খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপা ছিনিয়ে নেয় ভারত। উল্লেখ্য, গোটা টুর্নামেন্টেই অপরাজিত ছিলেন ভারতের মহিলারা। গ্রুপ-এ তে তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়, তার মধ্যে টুর্নামেন্টের শুরুতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১৭৫-১৮ স্কোর; ১৫৭ পয়েন্টের ব্যবধানে বড় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল ভারতের। সেই গতি বজায় রেখেই ইরানের বিরুদ্ধে ১০০-১৬ এবং মালয়েশিয়ার বিরুদ্ধে ১০০-২০ স্কোরে জয়লাভ করে ভারত। সেমিফাইনালে ভারত মুখওমুখি হয়েছিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার।
নক আউটের মঞ্চেও ৬৬-১৬ স্কোরে সহজ জয় পেয়ে ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কারা। অন্যদিকে, নেপালও ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ছিল। গ্রুপ পর্বে তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান এবং জার্মানির বিরুদ্ধে জয়লাভ করে। সেমিফাইনালে উগান্ডাকে ৮৯-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারতেরই প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু ফাইনালে টিম ইন্ডিয়ারসামনে দাঁড়াতে পারেনি তারা। মহিলা খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শুরু থেকেই ফেভারিট ছিল টিম ইন্ডিয়া। সেই আশাকে জিইয়ে রেখেই দেশের মাটিতে নজির গড়লেন প্রিয়াঙ্কারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি