সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৫ ০১ : ১৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর দেশের হয়ে খেলা ক্রিকেটারদের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে সিনিয়র ক্রিকেটারদের। এরপরেই রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ সহ একাধিক ক্রিকেটারের রঞ্জিতে খেলার খবর মিলেছে। তবে জল্পনা উঠছে মহম্মদ সিরাজকে কী হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে? এই বিষয়ে এখনও কোনও আপডেট দিতে পারেনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিপক্ষে সিরাজের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। দলের ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, ‘আমরা এখনও কোনও আপডেট পাইনি। সিরাজ সম্পর্কে এইচসিএ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি’। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাসকার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ সিরাজ। তবে তারকা পেসারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওডিআই ম্যাচের জন্যও দলে অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন বলে কার্যকারিতা বিবেচনা করে ম্যানেজমেন্টের তরফে বেছে নেওয়া হয়েছে অর্শদীপ সিংকে।
সামি, অর্শদীপ ছাড়া দলে বুমরা রয়েছেন। ইংল্যান্ড সিরিজে তিনি ফিট না হলে খেলানো হবে হর্ষিত রানাকে। সিরাজের বাদ পড়া প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘সিরাজের কার্যকারিতা মূলত নতুন বলে বেশি। ওকে বাদ দিতে হয়েছে এটা দুর্ভাগ্যজনক। আমাদের দলে এমন খেলোয়াড় দরকার যারা নতুন বলে, মাঝের ওভারে এবং ডেথ ওভারে কার্যকর ভূমিকা নিতে পারে। সেই অনুযায়ী আমাদের দল তৈরি করা হয়েছে’। বিজিটিতে পাঁচটি টেস্ট ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন সিরাজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি