শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন শিখর ধাওয়ান। রবিবার ৫০ বছর পূর্ণ হয়েছে ওয়াংখেড়ের। ধাওয়ানের মত, এই স্টেডিয়াম বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে ধাওয়ান ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিবেশের প্রশংসা করেছেন। তাঁর মতে, ‘ইন্ডিয়া! ইন্ডিয়া!’ স্লোগানের মাধ্যমে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বরাবর দলকে যেভাবে সমর্থন করে আসেন তা সত্যিই প্রশংসার যোগ্য। শিখর তাঁর ভিডিওতে এমন একটি বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন, যেখানে ভক্তরা ‘গব্বর! গব্বর!’ বলে তাঁর নামে স্লোগান দিচ্ছে। উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিখর ধাওয়ান চারটি ম্যাচে ১৭৬ রান করেছেন, গড় ৪৪.০০।
এখানে তাঁর সর্বোচ্চ স্কোর ৭৪ এবং দুটি অর্ধশতরানও করেছেন তিনি ওয়াংখেড়েতে। ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। ২০১১ সালে এখানেই শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। ওয়াংখেড়ের প্রতি ধাওয়ানের এই শ্রদ্ধা ফের ক্রিকেট ভক্তদের সেই দিনটার কথা মনে করিয়ে দিয়েছে। উল্লেখ্য, স্টেডিয়ামের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন এবং বর্তমান ভারতীয় ক্রিকেট অধিনায়কদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার এই উৎসবকে ঘিরে জ্বলে উঠবে ওয়াংখেড়ে।
গোটা ক্রিকেট বিশ্বের কিংবদন্তি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকার, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রবি শাস্ত্রী, অজিঙ্কা রাহানে, দিলীপ বেঙ্গসরকার এবং ডায়ানা এডুলজি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন মন্দিরা বেদি এবং প্রসন্ন সন্ত। থাকবে অজয়-অতুলের গান এবং বিশেষ লেজার শো। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯ জানুয়ারি একটি স্মারক ডাকটিকিটের উন্মোচন করা হয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে মাঠকর্মীদেরও। এমনকি, ১৯৭৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুম্বাই দলের সদস্যদেরও সম্মান জানানো হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি