সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কেরালা ছেড়ে চেন্নাইয়িনে যোগ দিলেন প্রীতম কোটাল, মোহনবাগানের বিরুদ্ধেই অভিষেক বাঙালি ডিফেন্ডারের?

Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৫ ০০ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে নিজের ফুটবল কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম কোটাল। কেরালা ব্লাস্টার্স ছেড়ে চেন্নাইয়িন এফসিতে সই করলেন বাঙালি ডিফেন্ডার। জানুয়ারি মাসের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আড়াই বছরের চুক্তিতে চেন্নাই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন এই অভিজ্ঞ বাঙালি ফুটবলার। চেন্নাইয়িনের কোচ আওয়েন কয়েল প্রীতমের দলে যোগ দেওয়া প্রসঙ্গে জানান, ‘আমরা প্রীতমকে পেয়ে খুশি। ভারতীয় ফুটবলের শীর্ষ স্তরে ও দীর্ঘদিন ধরে খেলছে। দেশের হয়ে ৫০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছে এবং লিগ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

 

একজন দক্ষ নেতা হিসেবে প্রীতম দলের জন্য অত্যন্ত মূল্যবান হবে। মরশুমের দ্বিতীয়ার্ধে ওর অভিজ্ঞতা ও প্রতিভা আমাদের অনেকটাই কাজে লাগবে’। ২০১৩ সালে আইএসএল কেরিয়ার শুরু করে প্রীতম কোটাল ইতিমধ্যেই দু’বার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২৩ সালে মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন তিনি। ইয়েলো আর্মির হয়ে মোট ৩৯টি ম্যাচ খেলেন প্রীতম। এবার ৩১ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। তবে বর্তমানে আইএসএলের লিগ টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই চেন্নাই। সুপার সিক্সে ওঠাই মূল লক্ষ্য এই দলের কাছে। ফলে, প্রীতমের কাজটা যথেষ্ট কঠিন হতে পারে।

 

১৬ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে দলটি বর্তমানে রয়েছে ১০ নম্বরে। ২৭টি গোল হজম করে রক্ষণ বিভাগ নিয়ে সমস্যায় ভুগতে হচ্ছে। প্রীতমের অন্তর্ভুক্তি এই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে বলে মনে করছে ফুটবলমহল। পরের ম্যাচেই মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলতে নামবে চেন্নাই। সেই ম্যাচেই অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রীতমের। তারকা ডিফেন্ডার জানান, ‘চেন্নাই পরিবারের অংশ হতে পেরে আমি খুশি। কোচ আমার ভূমিকাটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। এখন আমার মূল লক্ষ্য প্রতিটি ম্যাচ জিতে প্লে-অফে ওঠা’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া